-
ছায়াসঙ্গী তোমায়,
কাল রাতে মন-মেজাজ খারাপ নিয়ে ঘুমাতে যাই। ভোরে বৃষ্টিতে ঘুম ভাংলেও ঠান্ডা আবহাওয়ায় আবার ঘুম।
এবার স্বপ্ন দেখি।
দেখি বাসায় অনেক গেস্ট। পাক্কা রোডের বাসা। কিন্তু সব রেখে একটা শাড়ি পরে, হাল্কা সাজে আমি বেরিয়ে যাই। স্বপ্নেও আমার মন খারাপ। কোথায় গেলাম জানো? ব্লাইন্ড ডেটে! একটা অপরিচিত মুখ কিন্তু ভীষন উজ্জ্বল। কফি সপ, লঞ্চ, নদী,বৃষ্টি,বাইক, তুমুল আড্ডা কয়েক ঘন্টা যেন ঝড়ের মত চলে গেলো। সেই গতিতে প্রয়োজনে একে-অন্যের হাত ধরছিলাম তাতে অদ্ভুত ভালো লাগা ছিল কিন্তু তার অন্য কোন মানে ছিল না। বাড়ি ফেরার তাগিদ স্বপ্নেও আমার পিছু ছাড়লো না! আবার দেখা হবার প্রত্যাশা না রেখেই বিদায় নিলাম একে-অন্যের কাছ থেকে। ঘুম ভেংগে একটা অদ্ভুত ভালোলাগা আর বিষন্নতা বোধ কাজ করছিল। কাউকে বলতে ইচ্ছা করছিল সবটা। আমার হাবিজাবি শোনার জন্য তোমার চেয়ে ভালো আর কে আছে! তোমাকে লিখলাম অনেকটা নিজের জন্যও। অচেনা উজ্জ্বল মুখকে মনে রেখে দেবার জন্য।33 Comments-
-
-
সারা রাত ভরে স্বপ্ন আসুক। কোন তাড়া নয়, আপন বুনিয়াদি স্বপ্ন তোমার দুচোখের পাতা জুড়ে সপ্তাহে একদিন হলে আসুক।
-
-
-
স্বপ্নে দেখা অপর পাশের ব্যক্তি নিতান্তই অসীম সৌভাগ্যের অধিকারী। তাহার অজান্তেই রৌপ্যময় স্বপ্ন-রমণী হালকা সেজে, শাড়ী পড়ে ভাগ্যবান উক্ত পুরুষের হাত ধরে নানা মহল বিচরণ করেছে এবং কৌতূহলপ্রসূত খুনসুটি করেছে। যা সর্গীয় সুখকেও হার মানায়।
শুভ কামনা অজ্ঞাত সৌভাগ্যবান পুরুষের স্বপ্ন-রমণীর জন্য।
বিঃদ্রঃ যিনি স্বপ্ন দেখেছেন, আমি তাকে স্বপ্ন-রমণী বলে ডাকিবো।
-
ব্লাইন্ড ডেট – বিষয়টা আমার জানা ছিল না। অনলাইনে সার্চ করে জানলাম। এই পোস্টের সূত্রে একটা নতুন বিষয়ে কিছু জানা হলো । ধন্যবাদ।।
-
-
-
-
-
স্বপ্নগুলো নিজেদের মত করে হয় না বলেই আমরা স্বপ্নে আসক্ত হই না। যদি এমন হতো অসংখ্য মানুষ বাস্তব ভুলে গিয়ে স্বপ্নেই সারাক্ষণ ডুবে থাকতো
-
Friends
Jannat Amina Mishu
@jannataminamishu
Sazia Islam Mim
@saziaislammim
abutaher abutaher
@abutaherabutaher
amin jewel
@aminjewel
Syeda Faria Jahan
@syedafariajahan
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Tayba Hoque
@taybahoque
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
Md Kamrul Islam
@mdkamrulislam



ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মঞ্চবন্ধু! অনেক শুভ কামনা রইল!