Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 6 months ago

    কিংবদন্তি এবার ফিরলে বুঝি!
    নিখোঁজ সংবাদ হ’য়ে উড়ে
    কতটা আকাশ নিলে ঘরে,
    কিংবদন্তি কোথায়, কোথায়
    পেলে সুখ খুঁজি?
    নিরবচ্ছিন্ন ভাবে হেরে
    চোখতোলা ছিলো আঁধারে।
    আলো কি জ্বলছে ?
    না তমসা বাড়ছে,
    নির্বাক হলে নাকি?
    চোখের নিচে দেখি আঁধার
    অনেক দূরন্ত পথ তোমার!
    ফেঁসে গেলেও ঝুঁকি ;
    কেমন যেন তুমি আজ
    ভাবছো বিসর্গে কাজ:
    চেয়ে দেখে উর্ধে
    নিম্নগামী তর্কে
    সকল স্বরাজ।
    কিংবদন্তি নিরবতা শেষে,
    অলিন্দের, আকাশে মিশে।
    এসো আরশিতে দেখে
    মুখোমুখি বসি সমুখে।

    6
    5 Comments
Skip to toolbar