Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 1 month ago

    তুমি আমায় ছেড়ে ধরলে যারে
    সে যেনো ছেড়ে দেয় তোমারে’
    তবেই তুমি বুঝবে জীবন
    নিয়তি দাঁড়ালে দুয়ারে।
    ভাগ্য ভাগ্য ভাগ্য খেলা
    করুক তোমায় অবহেলা
    আমি তোমায় পাইনি চেয়ে
    সে যেনো চায় অন্যকারে
    সে যেনো ছেড়ে দেয় তোমারে♪|

    ভাগ্য কী আর করবে প্রতারণা
    মানুষ যখন মানুষ ঠকায় রোজ।
    নিয়তি কী আর করবে বিচার
    খুনী কী আর রাখবে লাশের খোঁজ?
    কেমন করে বেঁচে থাকি
    কেমন কান্না কান্না আখি
    তোমার ভালোবাসা আমায়
    দিলো শুভঙ্করের ফাঁকি|
    তুমি পারবে কী আর হতে সুখি
    আমার অভিশাপের ভারে?

    তুমি করেছিলে রুপের বিচার
    বলেছিলে কথা বয়স নিয়ে।
    এখন কেমন আছো সাদাফুল
    খ্যাত খামারীর বধু হয়ে?
    অহংকারের পশরা তোমার
    ভাঙলো কেমন করে বলো
    কবির জীবন ছেড়ে দেবী
    কার দোষে চাকরানী হলো?
    জানি এখন তুমি শাস্তি পাবে
    আমার জীবন নষ্ট করে|

    আমি হারালাম নকল মানুষ
    যে ছিলো সাদাচামড়া লোভী।
    তোমার ভাগ্যে ছিলো কালোপুরুষ
    আজ মুচকি হাসে ব্যর্থ কবি।
    তুমি যারে ছেড়ে গেছো
    তুমি তার সারা দুনিয়া ছিলে
    আমি যারে পেয়ে হারালাম
    সে কাঁদে তার নিজের ভুলে।
    তুমি পরের কথায় দিলে আগুন
    আমার ভালোবাসার ঘরে|

    Don’t Copy ©Kishor Kanok
    #NewLyrics

    5
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar