-
রাণী ১৯৬৯
১৯৬৯ গণ অভ্যুত্থান নিয়ে একটি নাটক লেখার ইচ্ছে ছিল। তিনটি চরিত্রের মাধ্যমে এই নাটকটি লেখা হয়েছে। আশা করি ভাল লাগবে।নাটকের চরিত্র তিনটিঃ ফিরোজ, সঙ্গীতা, আনিস। ছোট খাট আসবাব পত্র থাকবে।
প্রথম দৃশ্য
ফিরোজ আর সঙ্গীতার শোবার ঘর। খাটে জামা কাপড় এলোমেলো হয়ে আছে। পাশের টেবিলটায় মোম দানি জ্বলছে। সঙ্গীতা শাড়ি ঠিক করছে। ফিরোজ খালি গায়ে দাঁড়িয়ে আছে। খাটের পাশের টেবিল এর ওপর দেশলাই কাঠি আর সিগারেট। ফিরোজ কায়দা করে সিগারেট ধরায়।
ফিরোজঃ কি, কেমন হল?
সঙ্গীতা শাড়ি ঠিক করে।
সঙ্গীতাঃ তুমি একটা জাত হারামজাদা।
ফিরোজঃ আমি এখন বুড়ো হয়ে যাই নি?
সঙ্গীতাঃ হুম, তবে সামান্য ভুঁড়ি গজিয়েছে।
ফিরোজ তার খাকি প্যান্টের জিপার ঠিক করে। তারপর হো হো করে হেসে দেয়।
ফিরোজঃ তুমি কিন্তু এখন ফিগার ধরে রাখতে পেরেছো।
সঙ্গীতা কিছু বলে না। অন্য দিকে তাকায়। নেপথ্য থেকে শব্দ ভেসে আশে।
জনগণঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবেকে আনবো। শ্লোগান ভেসে আসে নেপথ্য থেকে।
জনগণঃ জয় বাংলা।
সঙ্গীতা জানালার দিকে তাকায়। তারপর ফিরোজের দিকে তাকায়। ফিরোজ আয়েশ করে সিগারেট ধরায়। ফিরোজ কিছুটা বিরক্ত।
ফিরোজঃ যত সব ফাজলামি।
সঙ্গিতাঃ কেন? আমার তো তা মনে হয় না।
ফিরোজঃ মেয়ে ছেলেরা কিসুই বোঝে না।
সঙ্গীতা আবার জানালার দিকে তাকায়। নেপথ্য থেকে শব্দ ভেসে আসে।
জনগণঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবেকে আনবো।
জনগণঃ জয় বাংলা।
ফিরোজঃ দু দিন পর পর আন্দলন। যত্তসব।
সঙ্গীতাঃ কিন্তু ছেলেগুলোর কথায় যুক্তি আসে।
ফিরোজঃ বালের যুক্তি।
সঙ্গীতাঃ কেন? আমার তো মনে হয় ঠিকই বলে।
ফিরোজঃ এতই যদি স্বাধীনতা চায় তাহলে পাকিস্তান বানানোর দরকার কি ছিল?
সঙ্গীতাঃ আমার শুনতে ভাল লাগে।
ফিরোজঃ এই জন্য আল্লা মেয়ে মানুষরে বুঝ দেয় নাই। পারবে আর্মিদের সাথে। ঢাল নাই নিধিরাম সর্দার।
ফিরোজ বাথরুমে যায়। গোসল করে। পানির শব্দ হবে। সঙ্গীতা জানালার কাছে যেয়ে দাড়ায়। অবিরাম শ্লোগান। ধীরে ধীরে কমে আসে ফিরোজ বাথরুম থেকে বের হয়ে আসে।
ফিরোজঃ আমি অফিস যাই।
সঙ্গীতাঃ আচ্ছা।
ফিরোজঃ আমি না আসা পর্যন্ত দরজা খুলবা না। দেশের অবস্থা ভাল না।
সঙ্গিতাঃ ঠিক আসে।
ফিরোজ ড্রয়ার খুলে রিভালবারটা বের করে। তার খাকি পোশাক। আয়নার সামনে যেয়ে চুল ব্যাক ব্রাশ করে। তারপর কায়দা করে সিগারেটে শেষ টান দেয়। ধোঁয়া ছাড়ে। এই খাকি পোশাক তাকে অনেক কিছু দিয়েছে।
ফিরোজঃ আমি আসি। রাতে দেখা হবে রানী।
সঙ্গীতা রাগত স্বরে বলেঃ কত বার বলেছি ওই নামে ডাকবা না।
ফিরোজঃ রাগ কইরো না। আমি এখন তোমায় আগের মতো ভালবাসি।
সঙ্গীতাঃ জানি।
ফিরোজঃ দরজা লাগাও।
সঙ্গীতাঃ তুমি কি কিছু ভুলে গেস?
ফিরোজ হেসে ফিরে আসে। সঙ্গীতার ঠোঁটে চুমু খায়। ঠোঁটে একটা হালকা কামড় দেয়।
সঙ্গীতাঃ তুমি আসলেই একটা হারামজাদা।
ফিরোজঃ আসি। দেরি হচ্ছে।
দরজা খুলে ফিরোজ চলে যায়। সিঁড়ি ভাঙার শব্দ আসে। সঙ্গীতা একাকী দাঁড়িয়ে থাকে।দ্বিতীয় দৃশ্য
আয়নার সামনে দাঁড়িয়ে আনিস দাঁড়ি কামাচ্ছে। নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
আনিস কিছুটা বিরক্ত। তার গাল কেটে গেছে। লাল রক্ত। আনিস মুখ ধোয়। তারপর নিজের গালে হাত দিয়ে আয়নায় নিজেকে দ্যাখে।
আনিসঃ আমার রক্তের রঙ লাল, ঠিক তমার মতো তাই না ভাই।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
আনিসঃ জানি না তোমার মতো আর কত জন মারা যাবে?
আনিসঃ কিন্তু ওই বেজন্মাগুলোকে আমি ছাড়বো না, বিশেষ করে ওই শুয়োরের বাচ্চা ফিরোজটাকে। ও তোমাকে বুলেট বিদ্ধ করেছে।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
শ্লোগান ধীরে ধীরে কমে আসবে। আনিস উন্মাদের মতো আচরন করে।
আনিসঃ আমি ওকে ছাড়বো না। ও এখন বাজারের মেয়ে ছেলে নিয়ে নষ্টামি করে আর তোমার বাগদত্তা তোমার কবরের পাশে কাঁদছে।
আনিসঃ যদি তোমার রক্ত আমার শরীরে থাকে তাহলে আমি এর প্রতিশোধ নেব। অবশ্যই নেব।
আনিস জামা কাপড় বদলায়। গালের কাটা দাগে হাত বুলায়।
আনিসঃ ফিরোজের ঠিকানা আমি পেয়ে গেছি। এবার খেলা জমবে।
আনিস দরোজা খুলে বের হয়ে যায়। সিঁড়ি ভাঙার শব্দ বাতাসে ভেসে আসে।তৃতীয় দৃশ্য
দরজায় করাঘতের শব্দ। সঙ্গীতা চুল বাঁধছিল। কিছুটা বিরক্ত।
সঙ্গীতাঃ কে? কে?
আনিসঃ জি আমি।
সঙ্গীতাঃ কে?
সঙ্গীতা বিরক্ত হয়ে দরজা খোলে।
আনিসঃ শুনেছি এখানে ঘর ভাড়া হবে?
সঙ্গীতাঃ কি যা তা বলছেন? আমরা কোন ঘর ভাড়া দেই না।
আনিসঃ দিদি একটু শুনুন। আমি গ্রাম থেকে এসেছি। একটা ঘর ভাড়ার বিশেষ প্রয়োজন।
সঙ্গীতাঃ বললাম তো এখানে ঘর ভাড়া হয় না। সাবলেট দেয়াও হয় না।
আনিসঃ দিদি আমি গ্রাম থেকে এসেছি, একটু যদি জল দিতেন।
সঙ্গীতাঃ আচ্ছা ভেতরে আসুন।
সঙ্গীতা বিরক্ত মুখে পানি আনে। আনিস ঢক ঢক করে পানি খায়। রুমাল দিয়ে মুখ মোছে।
আনিসঃ দিদি আপনাদের ঘরটাতো বেশ বড়। বারান্দাটা ভাড়া দিলেও চলবে।
আনিসঃ আমি সময় মতো ভাড়া দিবো।
সঙ্গীতাঃ আপনি তো মারাত্মক ত্যাদর লোক। বলছি তো ঘর ভাড়া হবে না।
সঙ্গীতাঃ আমার জামাই শুনলে খুব রাগ করবে। পানি খেয়েছেন এবার জান।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
আনিসঃ দিদি এই ঝামেলার মধ্যে কোথায় যাব? একটু বসতে দিন।
সঙ্গীতাঃ বের হন তো। আমার জামাই পুলিশের কাজ করে। তার সামনে ধরা পরলে শ্রীঘরে ঘর ভাড়া পেয়ে যাবেন।
আনিসঃ তবে ঠিক জাগাই এসেছি।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।সঙ্গীতাঃ মানে?
আনিসঃ মানে কিছু না আজ উঠি।
সঙ্গীতাঃ ধন্যবাদ।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ধীরে ধীরে শব্দ কমে আসবে।
আনিসঃ যা হোক আজ বাঁচা গেল আসি রানী । আবার আসবো।
সঙ্গীতাঃ কি বললেন? কি বললেন আপনি?
আনিসঃ বললাম আজ আসি দিদি । আপনার কি শরীর খারাপ?
সঙ্গীতা শাড়ির আঁচলে ঘাম মোছে।
আনিসঃ আজ আসি দিদি।
আনিস মৃদু হেসে চলে যায়।চতুর্থ দৃশ্য
সঙ্গীতাঃ জানো আজ একটা লোক এসেছিলো।
ফিরোজঃ হুম।
ফিরোজ কাপড় বদলায়। খাকি প্যান্টটা খুলে লুঙ্গি পরে। সঙ্গীতা কিছুটা চিন্তিত। ফিরোজ কাপড় বদলাতে বদলাতে শিষ বাজায়।
সঙ্গীতাঃ ছেলেটার নাম আনিস।
ফিরোজঃ কি বলল?
সঙ্গীতাঃ ঘর ভাড়া চায়।
ফিরোজঃ হুম ঘর ভাড়া দিলে খারাপ হয় না। কিছু পাত্তি পকেটে আসবে।
সঙ্গীতাঃ কি যা তা বলছ? আমি একা একটা মেয়ে, আর ওই ছেলে ঘরে থাকবে। আল্লা তোমাকে হুশ দিল না।
ফিরোজঃ তাও ঠিক তোমার ফিগার এখনো ভাল আছে।
সঙ্গীতাঃ সব সময় ফাজলামি করবে না। তুমি সকালে অফিস চলে যাও, আমি সারা দিন বাসায় থাকি।
ফিরোজঃ রানী তুমি বরং একটা গানের স্কুলে ভর্তি হও। সময় কাটবে। তা ছাড়া তোমার গলা ভাল।
সঙ্গীতাঃ কত বার বলেছি অই নামে ডাকবে না।
ফিরোজঃ অভ্যাস, মনে থাকে না। আর বলব না। ছেলেটার নাম কি?
সঙ্গীতাঃ আনিস।
ফিরোজঃ দেখতে কেমন?
সঙ্গীতাঃ সাধারন।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ফিরোজঃ যত্তসব ফাজলামি। আইয়ুব খানের উচিত প্রত্যেকটাকে গুলি করে মারা।
সঙ্গীতাঃ তুমি অন্য দিকে চলে যাচ্ছ।
আনিসঃ এসব বাদ দাও সঙ্গীতা। বরং ছেলেটা যদি আবার আসে আমার সাথে দেখা করিয়ে দিও। যদি সাবলেট দিতে পারি। খারাপ হয় না। দেশের অবস্থা ভাল না।
সঙ্গীতাঃ তোমার যা মনে চায় করো।
ফিরোজ আমুদে ভঙ্গিতে সঙ্গীতাকে কাছে তেনে নেয়।
ফিরোজঃ মাশাল্লাহ, তোমার ফিগার এখনো সেই রকম।
সঙ্গীতাঃ তুমি একটা হারামজাদা।
ফিরোজ ধাক্কা দিয়ে মোমবাতি ফেলে দেয়। মঞ্চে অন্ধকার নেমে আসে। শ্লোগান ধীরে ধীরে কমে আসবে।পঞ্চম দৃশ্য
আনিসঃ দিদি আসবো।
সঙ্গীতাঃ আপনি আবার এসেছেন? আগের দিন তো বললামই ঘর ভাড়া হবে না।
আনিসঃ দিদি একটু বুঝুন।
সঙ্গীতাঃ আমি আমার জামাইকে আনছি। মজা টের পাবেন।
আনিসঃ ও আচ্ছা।
ফিরোজ উর্দি পরে আসে।
ফিরোজঃ ও আপনি আনিস? কি চান?
আনিসঃ দাদা একটা ঘর চাচ্ছি।
ফিরোজঃ কোথায় কাজ করেন?
সঙ্গেীতাঃ কি বলছ, ফিরোজ।
ফিরোজঃ তুমি আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো তো।
সঙ্গীতা রাগ করে ঘর ছেড়ে চলে যায় চা আনতে।
ফিরোজঃ বুঝলে না মেয়ে মানুষ তো, কিসুই বোঝে না। কত বলি একটু আল্লার নাম নাও, তা না।
আনিসঃ জি ঠিক বলেছেন, দেশটার যে কি হচ্ছে?
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ফিরোজঃ দেখেন না শুয়রের বাচ্চারা কি বলছে? পারবে শেখ সাবকে জেল থেকে আনতে?
আনিস্ মুচকি হাসে।
আনিসঃ ঠিক বলেছেন?
ফিরোজঃ এতই যদি লাফাস তবে পাকিস্তানের জন্য কানছিলি ক্যান?
আনিসঃ ঠিকই বলেছেন। যতো সব ফাজলামি।
ফিরোজ আমোদিত হয়। সঙ্গীতা চা এনে দেয়।
সঙ্গীতাঃ আমি বাজারে যাচ্ছি।
ফিরোজঃ কিছু মনে করবেন না আমার বউএর মাথায় একটু ছিট আসে।
আনিসঃ না, না, আমি কিছু মনে করে নি।
ফিরোজঃ তো ভাই সাবের দেশের বাড়ি কই?
আনিসঃ পাবনা।
ফিরোজঃ সাবলেট চাচ্ছেন?
আনিসঃ জি আপনাদের ঘর তো বড়, বারান্দা হলেই হবে। মাসের পাঁচ তারিখের মধ্যে ভাড়া পাবেন। আমি সামান্য কেরানি।
ফিরোজঃ আজ কেরানি কাল রাজা। এক কাজ করেন কাল পরশু চলে আসুন।
ফিরোজঃ আপনার পরিবারে কে আছে?
আনিসঃ গ্রামের বাড়িতে মা আছে, বাবা বেঁচে নেই। এক ভাই ছিল। কয়েক দিন আগে মারা গিয়েছে।
ফিরোজঃ খুব দুঃখের কাহিনি।
আনিসঃ ভাইকে বড় ভালবাসতাম।
ফিরোজঃ সব আল্লার ইচ্ছা। জীবন মরনের মালিক তিনি। যাই হোক কাল চলে আসুন।
আনিসঃ আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি বলে অগ্রিম টাকা দিয়ে যাই।
ফিরোজঃ দিন।
আনিসঃ এখানে দুইশো টাকা আছে।
ফিরোজঃ আপনি কালই চলে আসুন।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
আনিসঃ আজ আসি। এখন তো প্রতিদিন দেখা হবে।
আনিস বিড়বিড় করে বলেঃ শুয়োরের বাচ্চা।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ধীরে ধীরে শব্দ কমে আসবে।
আনিস চলে যাবে। সিঁড়ি ভাঙার শব্দ আসে।ষষ্ঠ দৃশ্য
আনিস দুইটি সুটকেস নিয়ে হাজির হয়। তার পরনে একটা ফুল হাতা শার্ট আর ব্যাগি প্যান্ট। আনিস বেশ ঘর্মাক্ত। হাপাচ্ছে। সঙ্গীতা দরজা খুলে দেয়।
সঙ্গীতাঃ এসেছেন?
আনিসঃ জি দিদি, ফিরোজ সাহেব নেই?
সঙ্গীতাঃ নাহ! থানায় গেছে।
আনিসঃ দিদি একটু জল দিবেন।
সঙ্গীতাঃ দিচ্ছি।
সঙ্গীতা গেলাসে জল ঢালে। আনিস পকেট থেকে রুমাল বের করে ঘাম মোছে।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
সঙ্গীতাঃ বারান্দায় থাকার ব্যাবস্থা করা হয়েছে । ওই টয়লেট ব্যবহার করবেন।
আনিস ধক ধক করে জল খায়।
সঙ্গীতাঃ শুনুন রাত এগারটার মধ্যে বাসায় আষবেন। আর কোন বেলেল্লাপনা চলবে না।
আনিসঃ জি, দিদি।
সঙ্গীতাঃ আজকাল দিন কাল ভাল নয় এর মধ্যে আমার স্বামী আপনাকে ঘরে ঢোকাল। যাই হোক থাকুন। মাসের ভাড়া পাঁচ তারিখের মধ্যে দিতে হবে।
আনিসঃ ঠিক আছে রানী।
সঙ্গীতাঃ কি বললেন?
সে পেছন ঘুরে ছিল। চট করে আনিসের দিকে ফিরে তাকায়।
আনিসঃ বললাম, ঠিক আছে দিদি। আপনি কি অন্য কিছু ভেবেছেন?
সঙ্গীতাঃ নাহ, নাহ।
আনিসঃ দিদি আমি একটু বাইরে যাব।
সঙ্গীতাঃ আচ্ছা।নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
আনিস নিচে নেমে যায়। সিঁড়ি ভাঙার শব্দ আসে।
সঙ্গীতাঃ আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি শুনছি?
সঙ্গীতা ঘেমে ওঠে। শাড়ির আঁচলে ঘাম মোছে। পাশে পরে তাল পাখা দিয়ে বাতাস করে।
সঙ্গীতাঃ আসলে ঘরে থেকে থেকে পাগল হয়ে যাচ্ছি। এবার গানের স্কুলটায় ভর্তি হব। সময় কাটবে। এসব বাজে চিন্তা আসবে না। আর ছেলেটাকে গভীর ভাবে দেখতে হবে।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ধীরে ধীরে শব্দ কমে আসবে।সপ্তম দৃশ্য
ফিরোজ টেবিলে বসে আছে। খাকি পোশাক পরা। ল্যান্ডফোন বেজে ওঠে। ক্রিং! ক্রিং! শব্দ। ফিরোজ বিরক্ত হয়ে ফোন ধরে।
ফিরোজঃ হ্যালো, কে বলছেন?
অজানা লোকঃ ফিরোজ সাহেব বলছেন?
ফিরোজঃ জি।
অজানা লোকঃ আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি কি আনিস নামের কোন ছেলেকে ঘর ভাড়া দিয়েছেন?
ফিরোজঃ জি।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
ফিরোজঃ অসহ্য। নাহ আপনাকে বলছি না! কি বলবেন বলেন?
অজানা লোকঃ আনিস ছেলেটি উগ্রপন্থী। শেখ মুজিবের দলের লোক। সে আপনাকে মিথ্যে বলে আপনার ঘর ভাড়া নিয়েছে। এখুনি বাসায় যান। আজ দুপুরে সে একটা মারাত্মক কাজ করবে।
ফিরোজঃ হ্যালো, হ্যালো, কি বলছেন এসব। হ্যালো।
অজানা লোক ফোন রেখে দেয়।
ফিরোজঃ রানীর যদি কিছু হয়, আমি তোমায় গুলি করে মারবো শালা। আসলে রানীর কথাই ঠিক ছিল। এই সময় সাবলেট দেয়া উচিত হয় নি।
ফিরজ তরিঘড়ি করে বের হয়ে যায়।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ধীরে ধীরে শব্দ কমে আসবে।অষ্টম দৃশ্য
সঙ্গীতা হারমোনিয়ামে গান গাইছে।
সঙ্গীতাঃ মোরা একটি ফুল কে বাঁচাবো বলে যুদ্ধ করি।
হঠাৎ ঘরে আনিস হুড়মুড়করে ঢোকে। তাকে অন্য রকম দেখায়।
আনিসঃ রাণী এবার তোমাকে মজা দেখাব।
সঙ্গীতাঃ শয়তান আমি চিৎকার করবো।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
আনিসঃ এই শব্দে কেউ তোমার চিৎকার শুনবে না রাণী। আজ তোমায় বাগে পেয়েছি।
আনিসঃ আজ পাশা খেলবো রে শ্যাম।
স সঙ্গীতাঃ শয়তান। তুই আমার ওই নাম জানলি কেমন করে?
আনিসঃ আমি সব জানি। বাইজী বাড়িতে তো বেশ কোমর দুলাতে। এখন ভাল মানুষ সাজো।
সঙ্গীতাঃ আমাকে ছেড়ে দাও। আমি অতীত ভুলে গেছি।
আনিসঃ উহ ছেড়ে দিবো। তুই আর তোর ফিরোজ দুইটাই শয়তান। ফিরোজটা আমার ভাইকে গুলি করে মেরেছে। ও ছাত্র আন্দোলন করত।
আনিস হঠাৎ হাউমাউ করে কেদে ফেলে।
আনিসঃ আমি আমার ভাই এর কাছে যাব। আমি সব সাজিয়ে রেখেছি। ফিরোজ একটু পরেই আসবে। আমি প্যান্ট খুলে দাঁড়াবো। ও তখন গুলি করবে। নিচে ছাত্ররা আসবে। আমার প্রতিশোধ পূর্ণ হবে।
সঙ্গীতাঃ তুই একটা পাগল।
আনিসঃ তা তো হবওই। আমার ভাইতা কি ব্রিলিয়ানট ছিল। তওর জামাইটা ওকে ওইদিন দুপুরে মেরে রাতে জোলেখার সাথে নষ্টামি করেছে। তওর কেমন লাগে তওর জামাই যে জোলেখার সাথে নষ্টামি করে। সাধু সাজিস না? অতীত ভুলে গেছে! নাকি তইন জন একসাথে।
আনিসঃ সময় হয়ে গেছে।
সিঁড়ি ভাঙার শব্দ শোনা যায়।
আনিসঃ রাণী ফিরোজ তো নেই। ক্যানো বাধা দিচ্ছ? বললাম তো আজ বেশি ব্যাথা পাবে না।
সঙ্গীতাঃ তুমি এসো না। ও নাটক করছে।
আনিস প্যান্ট খুলে ফেলে। ঘুরে দাঁড়ায়।
আনিসঃ রাণী এসব নাটক রাখো তো। আমারা তো আগেও এরকম করেছি। ফিরজ অফিসে। টের পাবে না।
দরজা ভাঙার শব্দ শোনা যায়। মঞ্ছে ফিরোজের আগমন। সে প্রথমে স্তব্ধ। তারপর চিৎকার করে।
ফিরোজঃ শুয়োরের বাচ্চা। তদের দুইটাকেই গুলি করে মারব।
সঙ্গীতা অবাক তাকিয়ে থাকে।
ফিরোজ রিভালবার বের করে গুলি করে। আনিসের মৃতদেহ লুটিয়ে পরে। সঙ্গীতার মুখে এক রাশ রক্ত। আনিসের রক্ত।
আনিসঃ ভাই আমি তোমার কাছে আসছি। আমার কাজ শেষ। রাণী তুমি মুক্ত।
সিঁড়ি ভাঙার শব্দ শোনা যায়। নিচ থেকে ছাত্ররা উঠে আসে।
প্রতিবেশিঃ গুলির শব্দ। গুলির শব্দ।
সঙ্গীতাঃ বাঁচাও, ও ছাত্রটাকে মেরে ফেলেছে। আমাকেও মারবে।
ছাত্ররা ঃ দিদি বার হয়ে আসুন। খুনিটা পালাতে পারবে না। আমরা সব ঘিরে রেখেছি।
ফিরোজ স্তম্ভিত হয়ে যায়। এ সুজগে সঙ্গীতা শরীরের সব শক্তি নিয়ে ফিরোজকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। তার সারা গায়ে আনিসের রক্ত।
সঙ্গীতাঃ জয় বাংলা।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ফিরোজ বোকার মতো লণ্ডভণ্ড ঘরে দাঁড়িয়ে থাকে।
নেপথ্য থেকে ভেসে আসে জনগণের শ্লোগান।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
জনগনঃ জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো।
জনগনঃ জয় বাংলা।
ধীরে ধীরে মঞ্চে অন্ধকার নেমে আসবে।
[যবনিকা পতন]2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


নতুন লেখা নিয়ে ফিরেছেন দেখে খুব ভালো লাগছে মঞ্চবন্ধু! নাটকটি সময় নিয়ে পড়লাম, বেশ উপভোগ করলাম! এখন থেকে আবার নিয়মিত হবেন তো?