Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 6 months ago

    বৃষ্টি দিনের গান
    (সোহেল নেওয়াজ)

    বৃষ্টির বিক্ষিপ্ত বিক্ষুব্ধ ফোঁটা
    আড়ষ্ট চোখের সাথে কথা কইছে
    চারপাশে সংরুদ্ধ বারুদ বক্ষে
    ঝরে পড়ছে ইচ্ছেমতো
    নতুন সিম্ফনিতে ধুয়ে যাচ্ছে
    নতুন সঞ্চারী গান তুলে
    ধরছে ভেজা গন্ধের স্বাদ
    নিস্কর জমির ব্যাঙ চেচাচ্ছো সারাদিন
    তবুও সুরে!
    বৃষ্টি বৈরাগী হ’য়ে গাইছে
    বৃষ্টির গান
    বাতাসের বৈভব জানালায়
    বৃক্ষদলের সাথে তুলে আলোড়ন
    বৃষ্টির চৈতন্যে স্নিগ্ধ শান্তিতে
    আছড়ে পড়ছে বৃষ্টির ডেরায়
    বৃষ্টি আজ ভেজা শাড়ীতে
    নারীর মতো সুন্দরী
    মিষ্টি সুবাতাসে গাইছে
    গুনগুন গুঞ্জনের অভিমানী গান

    ২
    মনে আছে সেই বৃষ্টি মুখর দিন
    বৃষ্টি বৈরাগী হ’য়ে ভিজেছি কতদিন
    দূরদূরান্তে চলে গেছি হেঁটে হেঁটে
    কাকভেজা হয়ে ঘুরেছি পথের তটে
    ইচ্ছেমতো ভিজিয়েছি মন জলে
    দূর্বা সবুজে পানি ছিলো পদতলে
    কতো সুখ ছিলো অসুখ ছিলোনা
    মন পড়ে আজ বৃষ্টি রসনা
    ৩।
    বৃষ্টি তো এলো শেষে
    দহন স্বপন পুড়িয়ে হেসে
    যে জলে ভেজে মন
    সৃষ্টিতে কাঁদে সারাক্ষণ
    এলো আজ বৃষ্টি নুপুর
    সারাদিন বৃষ্টি ভেঁপু’র
    অশনি আলোর রেখায়
    মেঘে মেঘে উড়লো নেশায়

    ৪।
    পঁচিশে তিরিশ
    বৃষ্টি মনে;
    নামে যদি নামিস””;
    জানালা খুলে ভিজবো খুব,
    সাথে যদি ভিজিস।
    মরার বানে সুখের টানে,
    একটিদিনের অনুভবে জন্মের মতো
    একটি কথাই বলিস।
    পঁচিশে, পঁচিশে, তিরিশ।

    4
    6 Comments
Skip to toolbar