Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 5 months ago

    মাঝেমধ্যে কলমে খামতি রেখে
    দেখে নেই কবিতার শহর
    যে-মন সত্যের মধ্যে দিয়ে
    নিজেকে দেখি দিনে-রাতে
    অর্বাচীন এক আকাশ আছে!
    কখনো স্বভাব সিদ্ধ বেশ
    কখনো নতুন , অচিন।
    এখনো নীলাদ্রি নীলে
    গহীন গ্রহ – বিগ্রহ
    গভীর দুঃখ পুষে
    প্রেম আসে তাঁর।
    চোখের কাছেও প্রশ্ন
    কি আছে চোখে তোমার!
    খামতিটা পুষিয়ে দিতে
    পুষছি নিজেকে!
    বেড়ালের বাচ্চার মতো
    বাঘের স্বভাব।
    বুক মুখ পাল্টে যাওয়া
    দেখছি দূরের দাওয়া
    উতপ্ত পৃথিবীর
    তপ্ত দেহের প্রভাব!
    বেশ অভিমান এখনো
    দীর্ঘ বাতাস আসে
    একটানা বছর বছর
    বিস্মৃতির স্তর স্মৃতির
    মানুষের জন্ম দোসর।

    4
    5 Comments
Skip to toolbar