-
এখন বৃষ্টি এসে থেমে যায়
শহরের চেনা পথ অচিন যখন
তখন আমি তোমার অরণ্যে
হারিয়ে যাচ্ছি বারবার
দিবসের বাইরে অনেক দিন
সবুজের বুকে বসে পাশাপাশি
অথচ এগিয়ে যেতে পথে
হারাচ্ছে সীমাবদ্ধ জীবন
নদীর বুকের ভেতর
মৃত নদীর অববাহিকায়
তোমার মনের সাথে
একটু মিতালী হলে
খেলে যায় জল
এখনো জমেছে কোথায়
নদী বা পুকুরের জল!
মাঠে ধানের শীষ
অবহেলার অবেলায় বেলায়
নির্নিমেষ চেয়ে দেখি নিরন্তর
গাছেদের পাঠগৃহে পাখিরা সরব
কোথায় আজ তুমি
আকাশ স্নিগ্ধ এতো
দিগন্তের সাথে মিশে
বসে আছে নিরালায়
সেচের জমিতে বগা
অপলক নিরিখে দেখছে সময়
সন্ধার মসৃণ মাঠে
সাঁঝনামার গান
উঠেছে নতুন চাঁদ
উতলা হওয়ার হ’য়ে
তুমি-আমি দেখছি
বৃষ্টি অথবা বৈরাগ্যের
অভিযোজন অভিধান11 Comments-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



খুব সুন্দর, বৃষ্টির মতই শীতলতা ছড়িয়ে দিয়ে গেল প্রাণে!