Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years ago

    ঈশ্বর কার পক্ষে?
    _কিশোর কনক

    সে জীবন সমস্বরে
    অস্ফুট চিৎকারে
    আসছে ফিরে ফিরে
    দুর শহরে
    আর আমার কন্ঠ হচ্ছে ভারী।
    রাত্রি দ্বিপ্রহর
    রাত বাকি হতে ভোর
    মানুষ হারানোর শোক
    আর বুমেরাং আহাজারী।
    না,জীবন
    নারী-নষ্টা পুরুষেই আটকায়
    ভালোবাসা বাতুলতা
    ওসব কথার কথা
    কবিতার সাদাফুল
    আজ কারো কামনার খাদ্য
    নষ্টা সে নারীর কথা ভেবে
    কেন,
    মহাকালের ঘুম দিবি ফিরিয়ে?
    না জীবন
    সেখানে মানুষের যাতায়াত নেই
    জীবনসেতু নেই সেখানে’
    যেখানে তোর অন্তিমযাত্রা
    সেখানেই কেউ ছিড়ে খাচ্ছে
    প্রেমিকার দেহ মন
    জীবন যৌবন
    সে এখন জাতবেশ্যা।

    না জীবন,চুপ কর
    বামহাতে থাপ্পড় মার মুখে
    তারপর ডুবে যা ফকির লালনে
    কবিদের ভাগ্যে
    কিছুই থাকেনা।
    ঈশ্বর কার পক্ষে?
    তুমি জানো,জানি আমিও
    নষ্টাদের সাথে চলে
    ধর্ম-ধর্মগ্রন্থ
    নিয়তি-প্রকৃতি
    এমন কী ভাগবিধাতা।
    তুমি আমি আমরা
    যারা প্রাণপণে সৎ থাকি
    ভালোবেসে হেরে যাই
    মানুষ দাবী করি যারা নিজেকে
    তাদের সবাইকে
    সবিনয়ে শুয়োরের বাচ্চা বলে গেলাম
    হয়তো আর বলতে সময় পাবোনা||

    কার কথা মনে পড়ে
    নিরবে অশ্রু ঝরে
    আমি জানি আর জানে ঈশ্বর
    অন্ধকার ঘর কবর সম
    কেন বেঁচে আছি এখনো
    আসেনা কোনো উত্তর।
    না জীবন ভাগ্য না
    মানুষই মানুষ ঠকায়———-
    না জীবন না নিয়তি
    মানুষই জীবন বদলায়||

    মানুষই অহংকারী
    মানুষই প্রতারক
    মানুষই লোভী ভীষণ
    মানুষই আহাম্মক।
    মানুষই অজানা সুখে
    মন ভাঙে হাসি মুখে
    মানুষই ছেড়ে যায় হৃদয়ের বন্দর।
    কবিরা মিথ্যাবাদী
    তুচ্ছ নারীকে দেবী বলে
    নারী ভেতর থেকে কী সুন্দর?

    না জানিনা,জানিনা
    জানতে চাইনা আর
    নীল বিদিশার কোনো গল্প’
    আসুক সমন,সমন আসুক
    ফেরার হবো আমি
    ফেলে যাবো স্মৃতি-সংকল্প।

    আমি লিখতে চাইনা আর
    মৃত মানুষদের জন্য……………..
    পতনের শব্দ শুনবো কবে
    কবে আমি হবো লাশ
    কবে মরে যাবে ঠিক
    কনকের কবিতার লাবণ্য ||

    16, June 2024 | Dhaka

    3
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar