Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তারুণ্যের জয়গান

    পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই ব দ্বীপে নিজুত কোটি তারুণ্যের দীপ্ত শক্তিতে বিকশিত হবে আমাদের এই দেশ। কখনো এই তারুণ্য প্লাবনের মতো জলোচ্ছ্বাসের জোয়ার , কখনো সে আগুনের মতো ছড়িয়ে পড়ে যেমন গ্রীষ্মের রক্ত রাঙ্গা লাল পলাশ। সে এই প্রকৃতির মতই অটুট যৌবনের গান গায়। সে শিশির ভেজা শীতের রাত পেরিয়ে বসন্তের কলতান। সকল বাঁধা পেরিয়ে পহেলা বৈশাখের প্রভাত ফেরি। এই তারুণ্য নবান্নের ধানের মতো ফল্প্রসু। শ্লোগানে শ্লোগানে নতুন দিনের মশাল মিছিল। এই তারুণ্যের হাতে আজ লাল সবুজ পতাকা। কখনো সে খেলার মাঠের জয়োল্লাস, কখনো বা স্বপ্ন ছোঁয়ার আকাঙ্খায় পর্বত শৃঙ্গকে পরাজিত করা। কখনো সে বিশ্বের দরবারে লেখা বাংলাদেশ। সে গ্রাম্য কিশোরীর অগাধ স্বাধীনতা, সে ভোরের নামাজে পিতার উদার কণ্ঠধ্বনি, সে মায়ের জন্য জীবন বাজি রাখা দূরবর্তী সীমানায়; উপকুলে অথবা আকাশের তারকা। সে আরো একবার হেঁটে যায় নগরের নাগরিক রাজপথে। সে খুঁজে নিতে চায় নিজেকে ভবিষ্যতের মানচিত্রে। এই তারুণ্যই ভাষা আন্দোলন, গন অভ্যুত্থান, নতুন দিনের আশাবাদী স্বপ্নে, নতুন দিনের সংগ্রাম। আবার সেই পদ্মা, মেঘনা, যমুনার দেশে আবাদী জমিতে ফসলের সুঘ্রাণ। সে খরস্রোতা পাহাড়ি নদীর মতো নিজ গতিতে আপন উদ্দেশে এগিয়ে যাওয়া। সেই নজ্রুলের বিদ্রোহী, রবি ঠাকুরের অজড় অবিনাশী কবিতা।
    আগামী দিনের বাংলাদেশ আশায় বুক চেয়ে থাকে এই পাঁচ কোটি তারুণ্যের দিকে যাদের রয়েছে অশেষ সম্ভাবনা। আমাদের এই স্বাধীন জনগোষ্ঠির ইতিহাসে এক বিচিত্র আয়োজন আজ। একটি দেশে এত বৃহৎ জনগোষ্ঠি নিঃসন্দেহে আশীর্বাদ যদি তারা সঠিক পথে পরিচালিত হয়। আমরা প্রায়সই নিজেদের দৈন্যতারর কথা বলি। কিন্তু এই তরুণ প্রজন্মের আছে চেতনা, একটি নতুন ইতিহাস রচনা করার প্রেরণা। তাদের সঠিক ভাবে ব্যবহার করার প্রয়োজন অনেক। তাদের হতে হবে দক্ষ এবং আমাদের নেতৃত্বকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে, দিতে হবে আগামীর পথে এগিয়ে যাবার প্রেরণা। তাদের কাছ থেকেই আমরা আসা করতে পারি ভবিষ্যতের আলোকিত মানুষ। স্বাধীনতা যুদ্ধের পর দীর্ঘও দিন সময় লেগেছে আজকের দিনে আসতে। আমাদের তারুণ্যের পায়ের নিচের ভিত আজ শক্ত, নেই কোন যুদ্ধ পরবর্তী ধংসস্তুপ, নেই কোন মহামারী। তাই তাদের কোন পিছুটান নেই, নেই কোন অজুহাত। আমরা তাদের দিকেই তাকিয়ে আশা করতে পারি নতুন দিনের বৈজ্ঞানিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, স্থপতি, প্রকৌশলী, খেলোয়ার, শিল্পী অথবা মানচিত্রের সীমানার অতন্দ্র প্রহরী।
    আমরা আর শ্রমশক্তির ভিত্তিতে নিজেদের পরিচিত করতে চাই না আমরা নিজেদের বুদ্ধিব্রিত্তিক পরিচয়ে পরিচিত হতে চাই। আর এই আগামীর স্বপ্ন আমাদের তারুণ্যের চোখে মুখে। আমরা তাদের প্রতিধ্বনি, গানে মুগ্ধ হতে চাই। আমরা তাদের স্বপ্নে ও কণ্ঠে উদারতার রূপ দেখি। সময় এসেছে যখন আগামীর তারুণ্য নিজেদের আর একবার প্রমান করবে। তাদের হাতেই আলোর মশাল। অতীতে অনেকবার ভুল নায়কের হাতছানিতে আমরা তারুণ্যের পতন দেখেছি যা আমরা আর চাই না। আমরা চাই তারুণ্য তার অপূর্ব সৃষ্টিশীলতায় তার মাতৃভূমির মান রাখবে। আমাদের নিয়ে আগামীর পথে , নতুন আলকিত ভোরে। সেজন্য তাদের প্রয়োজন প্রেরণা এবং বিচক্ষণ পরিকল্পনা। আমাদের নেতৃত্ব তাদের সহযোগী হবে প্রতিযোগী নয়।
    খেলার মাঠ থেকে শুরু করে, বুদ্ধি ব্রিত্তিক সম্ভাবনা সবই আছে তোমার। তবে এগিয়ে যাও, শুদ্ধ করো এই বসুন্ধরা। তোমার আলোয় আলোকিত করো ছায়ার নিনাদ।
    জাগ বাহে, কোনঠে সবাই?

    4
    7 Comments
    • মাঝখানের অনেকটা সময় কিছু লিখি নি। সেদিন অনেকটা জোর করে লিখতে বসালাম। জানি না কেমন হয়েছে? আবার কবে নিয়মিত হব তাও জানি না। সকলের জন্য শুভকামনা। ভাল থাকবেন সকলে।

    • জয় হোক তারুণ্যের!

      • ধন্যবাদ, করোটির প্রকোষ্ঠে জট পাকিয়ে আমায় আঁকড়ে ধরে আছে সহস্র স্মৃতি, অব্যক্ত অনুভুতি। আমাদের বর্ণিল পৃথিবীর অদৃশ্য জাল আটকা পড়ে গেছি। জানি না আবার কবে সুস্থির হয়ে লিখতে পারবো? মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দূরে কথাও গেলে আবার হয়ত নিজে খুঁজে পাবো। শুভকামনা রইল আপনার জন্য।

      • আমরো একি হাল বন্ধু! সব ছেলে পালিয়ে যেতে আমারো ইচ্ছা হয়। এই ইচ্ছা থেকেই তো লিখতে শুরু করেছিলাম “নীল একটা মৌলিক রং” এখন, সব কিছু থমকে আছে। লিখতে বসলেই মাথাটাকে একটা শূন্য খোল মনে হয়, ইচ্ছে করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি।

    • “কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ
      এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!”

Skip to toolbar