-
এক যে ছিলো বাবা,
তাহার পোলা ছিলো ইফাত;
বাবা কি আর জানতো নাকি?
বাঁধতেছে সে কি ফাঁদ?
পোলার ফাঁদে বাবা!
নাকি বাবার ফাঁদে পোলা?
কথায় আছে শখের জিনিষ,
কোটি টাকা তুলা!
বিপত্তিটা বাঁধলো শুধু;
একটা ছাগল কিনে,
সতরো কোটি যেথায় ডুবা;
হাজার ডলার ঋণে!
ছাগল এখন হট টপিকে;
পাগল এখন বাবা’য়,
ছাগলটা ভাই মনের সুখে,
কাঁঠাল পাতা চাবায়!
কাঁঠাল পাতায় পিনিক,
নাকি খাইতে অনেক তিতা?
হারে হারে বুঝতেছে আজ!
ইফাত ভাইয়ের পিতা।
এক ছাগলে করলো পাগল,
করলো যতো ক্ষতি;
আমার ছেলে ইফাত না ভাই,
বলতেছে তা মতি!
ছাগলটা সব ফাঁস করিলো;
মতিউরের গোমর,
গ্রাস করিলো তারই সাথে;
রাতের বেলার ঘুম ওর!
এমন যদি জানতো হবে,
ইফাত কি আর যেতো?
ছাগল এখন খাচ্ছে বাগান;
কোটি টাকার ক্ষেতও!
মতি এখন গতি হারা;
মতি হারা নিজে,
ভাবতেছি ভাই কিনবো ছাগল;
একশো বছর লীজে!2 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


দারুণ লিখেছেন তো… 🙂🙃