-
“নিয়তি”
✍️ মুহাম্মদ আরিফুল বিন রশিদ
নেই আলোর বাতি আজ তব সেই কুটিরে
যেখানে ছিল বেদনা বিধুর দিনগুলো,
মাখো মাখো আদরের, স্নেহের আভাসে
গনগনে আগুন জ্বালাতো মাটির চুলো ।মায়ের আদরের ঘুম পাড়ানি দুটি হাত
বাবার স্নেহের কোলে পিঠে চড়ার শৈশবে,
ভাইয়ের সাথে কাটানো মধুর স্মৃতি
সহদরা বোনের সাথে পুতুল খেলা হয়েছিল কবে !অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়
ঘরবাড়ি ছাড়া একা নিভৃতহীন জীবনে,
আলোর দিশা নিয়ে আসেনি তো কেউ সেদিন
ভেসে গিয়েছিল সব অন্ধকারের মহাপ্লাবনে ।নিয়তি যাকে বানিয়েছে শুধুই কপালপোড়া
জীবনে নেই যার স্বপ্ন দেখার অধিকার,
দুর্ভাগ্যের লিখন সেদিনই লেখা হয়েছিল তার
সে যন্ত্রণার যেদিন শোনেনি কেউ চিৎকার ।হঠাৎ শুরু হওয়া এক ভয়ংকর ঘূর্ণিপাকে
সর্বস্ব হারানোর সেই মহাক্রান্তিকালে,
ছলনা করেছিল দুর্ভাগ্যের অশুভ নিয়তি
হারাতে হল সবই, বন্দি হতে হল দুর্ভাগ্যের জালে ।সবাই সেদিন দেখেছিল হাহাকার,চিৎকার
নিভৃত নয়নে দুচোখে নদী বহিয়েছিল একা দুর্ভাগা,
আসেনিতো কেউ সেদিন নিজ কুটিরে ফিরে
বেঁচে ছিল কঠিন পাথর হয়ে সে যে এক অভাগা ।7 Comments
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
অরণ্য
@xoykumar
Jannatun Nur
@jannatun-nur
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
AdabenTatali
@adabentatali



মনুষ নিয়তি তাড়িত জীব। কিন্তু সে আপন ভাগ্য বদলাতে পারে। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।