Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • একটা জীবন পেরিয়ে গেলো,
    ভালোবাসার কোমল হাত এই রুক্ষ বুকে ঠাই পায় নি।
    পথের যতো রক্তভেজা ঘামের মায়ায় ধুলোর আভা জড়িয়ে ছিল,
    ঘরে ফিরে নেই কোন প্রিয় মুখ।
    কতটা পথ হেঁটে এলে পর,
    তোমায় খুঁজে পাবো?
    কোথায় তোমার ঘর, কোথায় তোমার সুবর্ণ সবুজ গ্রাম?
    কোথায় গেলে তোমায় পাবো?
    রাত ঘোরে একা ঘরে জেগে আছি,
    পাশের ছাইদানিতে ধোঁয়া ওঠে,
    আঁধারে আলোয় কুণ্ডলিত ধুপ ধোঁয়ায় তোমার প্রতিকৃতি,
    ঘুঙুর পায়ে নাচে।
    কোথায় তুমি?
    কোন স্বপনে তোমায় পাবো?
    আজো কি ভাবো আমায় অপরাধী ?
    ডানে আমার সাধন আর বামে ঐ কদর্যতা।
    আয়নায় নিজেকে দেখে অবাক ভাবি.
    কবিতায় কত ভাবে আঁকি, আক্ষেপে দোষারোপ করি।
    নাকি আমিই দোষী?
    আকাশ ছোবার স্বপ্নে তোমার বাড়িয়ে দেওয়া হাত সযত্নে প্রত্যাখ্যান করেছি,
    কি ভীষণ কাপুরুষ এই আমি।

    3
    3 Comments
    • হারায়ে খুঁজি যারে সেই তো প্রিয়, সেই তো প্রিয়জন।

    • এই তীব্র আকুতি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা “নির্জন স্বাক্ষর” এর কিছু অনবদ্য লাইন মনে করায় বন্ধু,
      “তারে আমি পাই নাই; কোনো এক মানুষীর মনে
      কোনো এক মানুষের তরে
      যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে

      নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে
      কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে।”

      • জীবনানন্দের কবিতায় কি ভীষণ একাকীত্ব খেলা করে। সবাই তাকে আধুনিকতায়, সুরিয়ালিজমে বেঁধে রাখে। আমি তার কবিতায় নির্জনতা খুঁজে পাই, খুঁজে পাই নিসঙ্গতার স্বাদ।

Skip to toolbar