-
অরুন্ধতী রায়
———————————
অনন্য প্রতিভার অধিকারিণী, প্রখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক, অভিনেত্রী, চিত্রনাট্যকার এবং বুকার জয়ী লেখিকা সুজানা অরুন্ধতী রায় (Suzanna Arundhati Roy) সাহিত্যে অসাধারণ প্রতিভা এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এ বছর “PEN Pinter Prize” পুরস্কারে ভূষিত হয়েছেন । আগামী ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কার প্রদান করা হবে । Nobel সাহিত্য পুরস্কার বিজয়ী প্রখ্যাত নাট্যকার Harold Pinter এর স্মরণে PEN Pinter Prize এবং Pinter International Writer of Courage Award উভয়ই একটি বার্ষিক সাহিত্য পুরস্কার নিয়ে গঠিত যা English PEN কর্তৃক ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে প্রদান করে আসছে । ভারতীয় এ প্রবাসী লেখকের জন্ম ২৪শে নভেম্বর ১৯৬১ খ্রিস্টাব্দ, শিলং, মেঘালয় । তার বাবা ছিলেন একজন বাঙালি চা বাগানকারী এবং মা ছিলেন একজন সিরিয়ান বংশোদ্ভূত খ্রিস্টান । অরুন্ধতী রায় স্থাপত্যবিদ্যায় অধ্যয়ন করেন । তিনি একজন স্পষ্টভাষী সাহিত্যিক এবং মানবাধিকার ও রাজনৈতিক কর্মী । প্রায়শই তার বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলোর কাছে তিনি হয়রানি ও কট্টর সমালোচনার শিকার হন । এতে করে বিভিন্ন আইনি সমস্যা দেখা দেয় এবং তার সাহিত্যিক কর্মজীবন বিতর্কের কারণে বাধাগ্রস্ত হয়েছিল । মানবাধিকার (ভারতীয়), বিশ্বব্যাপী যুদ্ধ, সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ সম্পর্কিত নানা ঘটনাবলীর উপর তার লেখা বিশেষভাবে প্রাধান্য পায় । অরুন্ধতী রায়ের রচিত অসংখ্য বই ও প্রবন্ধ রয়েছে । ১৯৯৭ খ্রিস্টাব্দে ‘The God of Small Things’ আধা-আত্মজীবনীমূলক উপন্যাসের জন্য তিনি সর্বাধিক পরিচিত এবং বইটির জন্য বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘Booker Prize’ লাভ করেন ।তথ্যসূত্র: উইকিপিডিয়া, অন্তর্জাল ।
1 Comment
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


ভারতীয় সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, অরুন্ধতী রায়! তার সাহস, অটলতা এবং ন্যায়বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকার আমাদের সকলের জন্য অনুপ্রেরণা!