Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সখী লাজ না মানো,
    কথা না বলো,
    তোমার চুলের জংলি জবায়,
    আগুনে জ্বালায় দেহ।
    সখী লো, লাজ না মানো,
    কথা না বলো,
    গভীর রাতের প্রণয় লীলায়,
    আনমনে গান করো।

    তামাটে শরীর জুড়ে আদিবাসী ঘ্রাণ,
    পতঙ্গভুক কুহক কুন্তলে,
    নাগরিক স্মৃতি চাপা পড়ে থাক।
    আলোর ঝর্ণা জ্বলে,
    রাতের ঐ দূর শালবনে,
    অশ্বত্থ বৃক্ষের বনে,
    পাতা কুড়োনীর দল,
    কোন আশায় গাঁথে বকুল মালার ফুল।
    বিষাক্ত ক্লেদ ভুলে,
    তোমার ঋজু শরীর ভেঙ্গে ভেঙ্গে পড়ে
    কোন কাননে?
    কোন এক খরস্রতা নদী তীরে অগ্নির সাথে
    আকাশের আবছায়া প্রণয়ে।
    ঝিরি ঝিরি বরষার প্রথম মেঘদল,
    নিয়ে যায় অন্য আকাশে।
    আলো থেকে আঁধারে,
    গ্রাম্য কুটিরে নিভু নিভু দীপ জ্বলে,
    যেন জ্বলে যায় চিতার বহ্নি শিখা,
    নীহারিকার শ্মশানে,
    অপূর্ব দৃশ্যকল্পে,
    সুচতুর ব্যাধ পঙ্কতি রচনা করে।

    সখী লাজ না মানো,
    কথা না বলো,
    তোমার চুলের জংলি জবায়,
    আগুনে জ্বালায় দেহ।
    সখী লো, লাজ না মানো,
    কথা না বলো,
    গভীর রাতের প্রণয় লীলায়,
    আনমনে গান করো।

    3
    9 Comments
Skip to toolbar