Profile Photo

মাসুদুর রহমান (শাওন)Offline

  • shawon.24
  • ধরো, তোমার হাতে আমি একটা নীল কাগজ দিলাম,
    তাতে কিচ্ছু লেখা নেই, একদম কিচ্ছুনা।
    তুমি কী করবে ? ভাববে কেন দিলাম ?
    “কিছু লিখতে দিলাম নাকি আঁকতে ?”
    এইতো দ্বিধা ?
    আচ্ছা ধরো, তোমার ফোনে একটা টেক্সট পাঠালাম,
    তাতে কিচ্ছু লেখা নেই, একদম কিচ্ছুনা।
    তুমি কি প্রশ্ন করবে কেন দিলাম ?
    অথবা অনুযোগ করবে একটা শব্দওতো লিখতে পারতাম,
    “কেমন আছো ? ঘুমে না জেগে ?” সে প্রশ্নও করতে পারতাম।।
    .
    আচ্ছা বাদ দাও, এবার না হয় কিচ্ছু দিলাম না,
    অহেতুক ভুল ধরলাম “টিপটা ঠিকমতো লাগানো হয়নি”,
    কী করবে ? আগে আয়না দেখবে নাকি ঠিক করে দিতে বলবে ?
    ধরো, হঠাৎ করেই তোমার সামনে দাঁড়িয়ে হাত বাড়ালাম,
    কী করবে ? হাত রাখবে না দূরে সরে যাবে ?
    আচ্ছা এসব বাদ দাও, অনর্থক কিছু দেবোনা, কোন মিথ্যে অভিযোগও নয়,
    এবার কিছু চাইবো, যাকিছু ইচ্ছে হয় তোমার,
    কী দেবে আমায়? জোৎস্না নাকি জোনাকির আলো ?
    অথবা প্রত্যাখ্যান, নতমুখী কিছু অশ্রাব্য অভিশাপ নাকি ভালোবাসা ?,
    বিষাদ, অনুরাগ যাই দাও, তবে তোমার ইচ্ছে মতো কিছু দিও,
    অসমাপ্ত রেখোনা এই অনির্দিষ্ট চাওয়াটুকু, কেবল শূন্যতা হলেও দিও।।
    .
    কিছু দিও
    মাসুদুর রহমান (শাওন)
    ২৭/১২/২০১৮

    8
    12 Comments
    • খুব সুন্দর! দ্বিধা…

    • চমৎকার কবিতা!
      পড়তেই মনটা অনাবিল ভালোবাসায় ভরে উঠল!

    • “আচ্ছা এসব বাদ দাও, অনর্থক কিছু দেবোনা, কোন মিথ্যে অভিযোগও নয়,
      এবার কিছু চাইবো, যাকিছু ইচ্ছে হয় তোমার,
      কী দেবে আমায়? জোৎস্না নাকি জোনাকির আলো ?” ~ এই দ্বিধায় ভরা অনুভূতিটা দারুণ ভালো লাগল।

    • অসাধারণ, মন ছুঁয়ে গেল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বিষাদ, অনুরাগ যাই দাও, তবে তোমার ইচ্ছে মতো কিছু দিও,
      অসমাপ্ত রেখোনা এই অনির্দিষ্ট চাওয়াটুকু, কেবল শূন্যতা হলেও দিও।।
      .
      কিছু দিও

Skip to toolbar