-
নুতন বধু ঘাটে যায়,
লাল পিরানের শাড়ি গায়।
কোমরের বিছায়,
নাকের নোলকে,
কেমন সউন্দর সই।লাল পানেরই রঙে ,
লাল টুক টুক ঠোঁট,
আলতা পায়ে,ঘাটের বাঁকে,আন্ধার সাঁঝে,
কেউ জিগাইলে কইয়ো
ও লো আমার সই।আমি রাত জেগে বসে থাকি।
ওপাশের বাসায় ভেসে আসে সুরেলা গানের সুর।
মেয়েটি লাল শাড়ি পরে আয়নার সামনে বসে থাকে।
প্রতি রাতে সে নিজেকে নতুন করে সাজায়।
তারপর ঘরের প্রতিটি প্রকোষ্ঠ বন্ধ করে,
নিজেকে নিবেদন করে।
কার কাছে? কার কাছে?
সে একাকী নাচে।
যেন প্রদীপের নিভু নিভু শিখা ঝড়ো বাতাসে যেমন।
কার প্রতি তার এই নিবেদন?
এভাবে একেকটি রাত চলে যায়।
নিচের রাস্তায় পথের ভিখারী মুখের লোল টেনে,
চিৎকার করে চলে যায়।
আর দূরে দেশের পরিবর্তন, সমাজ ও শিক্ষা ব্যাবস্থা নিয়ে আলোচনা চলে।
কয়েকটা বখাটে গলা ছেড়ে গান গায়,
বলে, চল যাই।
আমি নিজের টেবিলে বসে কবিতা করার চেষ্টা করি
আর ভাবি কার প্রতি এই নিবেদন?
কি নিতান্ত কৌতুক? এই যান্ত্রিকতার বিষাক্ত নগরে।নুতন বধু ঘাটে যায়,
লাল পিরানের শাড়ি গায়।
কোমরের বিছায়,
নাকের নোলকে,
কেমন সউন্দর সই।লাল পানেরই রঙে ,
লাল টুক টুক ঠোঁট,
আলতা পায়ে,ঘাটের বাঁকে,আন্ধার সাঁঝে,
কেউ জিগাইলে কইয়ো
ও লো আমার সই।9 Comments-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


সুন্দর প্রচেষ্টা। শুভকামনা রইল।