Profile Photo

Dipankar ShuvaOffline

  • Profile picture of Dipankar Shuva

    Dipankar Shuva

    • 2 years, 3 months ago

    মানুষ একা হেঁটে যায় সময়ের বিসৃত প্রান্তর ধরে
    পৌষ পেঁচার মতো সূক্ষ্ম অন্ধকারে নিজেকে খোঁজে,
    সদ্যবয়ঃসন্ধিতে জন্মানো ফুলের মতো সুগন্ধি ছড়ায়
    যদিও ঢেকে রাখে আত্মার গভীরে রক্তাক্ত এক ক্ষত ।

    বোধহয় একদিন বর্ষা মৌসুম শেষে;
    কুয়াশার গোধূলির আলো মাখা সময়ে-প্রেমিক হৃদয়, কাতারে দাঁড়িয়ে গাইবে শোকের মর্সিয়া কোরাসে,
    জিজ্ঞেস করবে হয়তো নিজেকে নিজে,
    মানুষের হৃদয় যাকে চায়, তাকে পায় কী?
    যায় কী ফুরিয়ে জীবনের তৃষ্ণা মৃত্যুর আগমনে?

    হৃদয়ে-অতীতের কথা ভেসে আসে রাত্রির নিস্তব্ধতায়,
    আত্মায় আঘাতের লাল ছাপ ফেলে যায় প্রিয় কেউ
    যে আঘাতগুলো হিজল ফুলের মতো ভেসে গেছে তার;
    যাক না, তারা কেন বিহানবেলা বিড়ালের মতো হাসে,
    এক মানুষের নিঃসঙ্গ পথ চলার সাক্ষী হয়ে।

    বুঝতে পারে কি মানুষ, বর্তমানও একদিন অতীত হবে,
    হবে এই বিষণ্ন দিনের সমস্ত ছবিই স্মৃতির মশারি?

    কেবলই দৃশ্যই ঘুরে-ঘুরে আসে লাটিমের মতো
    ভবিষ্যতের দিনগুলো যেন হয়ে ওঠে আলোকিত নক্ষত্র ,
    তবুও মনে হয় এই গোলাপি বিষণ্নতার শেষ কোথায়?

    অতীতের তলহীন দৃশ্যকাব্যের অনুভূতিটা মানুষ ভুলতে চায়, চায় মিথ্যে প্রতিশ্রুতির অন্তরালের রক্তাক্ত একান্ত বেগুনি স্মৃতি মুছে ফেলতে,
    একান্ত একটা নতুন ভোরে; নতুন কোন স্বপ্নের চুম্বনে।

    তবু জানি, একদিন সবকিছু হাহাকারের স্মৃতি হবে,
    এই বর্তমানও একদিন হবে অতিক্রান্ত দিনের গল্প।

    হয়তো কেউ-কেউ বিষণ্নতার এই দীর্ঘশ্বাস ভালোবাসে,
    অতীতকে ভুলতে গিয়ে, বর্তমানকে ছুঁয়ে দেখে
    প্রিয়তমার চিবুকের সূক্ষ্ম দূরত্বে দাঁড়িয়ে,
    বেঁচে উঠে নতুন ভোরে, নতুন স্বপ্নে, নতুন আশা নিয়ে।

    ২০২৪/ বাড্ডা

    9
    8 Comments
Skip to toolbar