-
শুভ নববর্ষ
বে দেও
[অনুবাদ ]একটি শিশু ফুলের তোড়া হাতে নিয়ে নতুন বছরের দিকে এগিয়ে যায়।
একজন বাসের হেল্পার হাতে উল্কি আঁকে।
শুনে দেখো এই নির্জনতার একটি মুহূর্ত।
খাঁচার বাঘটাকে দ্রুত ওই সঙ্গীতের কারাগারে নিয়ে যাও।
ওই আনন্দ মিছিলে পাথর নিক্ষেপ করো।
রাতের সমাতরালে পাশাপাশি থেকো।
এই আগুন্তক কে? যখন সকল
পাখির বাসা ঝড়ে ভেসে যায় এবং পরে থাকে নিচের রাস্তায়।
ব্যর্থতার বইয়ের পঙ্কতি মালা বৃদ্ধি পায়, গভীর হয়।
প্রতিটি মুহূর্তই একটি গলিপথ,
আমি তাকে অনুসরণ করি পূর্বের দিকে
ফিরে আসি ঘরে, মৃত্যুর দরজা বন্ধ করি।5 Comments -
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


‘বে দাও’ এর কবিতাগুলো পড়ে মনে অদ্ভুত এক বিষণ্ণতা ভর করে! কবিতায় বিষণ্ণতা আমার বরাবরি প্রিয় তাই, কবি সম্পর্কে জানতে ইচ্ছে হল কিন্তু গুগলে কোন তথ্য পেলাম না।