-
বৃষ্টির নিকট এলিজি
================এতোদিন ভীষন তৃঞ্চার্থ ছিলাম । প্রত্যাশায় ছিলাম
দুফোঁটা বারিধারা ভিজিয়ে দেবে মরুময় চঞ্চুকদ্বয় ।
ভীষন তৃঞ্চার্থ ছিল রোদে পোড়া উলঙ্গ শরীরাংশ
লবনাক্ততার প্রলেপ মুছে দিয়ে
ভালবাসার প্রলেপ মাখাবে ক্ষতপূরণের আখাংকায় ।।
এতোদিনের মেঘময় প্রার্থনা পূরণে অবশেষে
ভালবাসা ঝরতে থাকে প্রবল আবেগে
মাঠে ঘাটে বনে প্রান্তরে খোলা দাওয়াই ঝরে নিগূড় ধারায় ।
ভালোবাসা ঝরতে ঝরথত এক এক করে ভাসিয়ে নেয়
ময়লা ধুলো – উৎচ্ছিষ্ট যা কিছু ব্যঞ্জনাময় ।
অবশেষে ভাসায় ফসলের মাঠ ; আ‘বাদি জমি যেন দীঘিময়।
ভাসে স্বপ্ন , ভাসে উঠোন- বাড়ি ,ভাসে ভবিষ্যৎ ,।
বাণের প্রবল টানে ভাসে মাছের ঘের , শবজী আবাদ ,
ভাঙ্গে স্বপ্ন , ভাসে অসহায়ের শেষ সম্বল ।
তোমাকে চেয়েছি তৃঞ্চায় শুধু প্রাণ আর আবাদের ।
তবে কেন তুমি ভাঙ্গো বারে বার স্বপ্ন আমাদের ।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
পংকজ প্রিয়ম
@pankajpriyom
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Drako Shajib
@drako
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Rathy rathy
@rathyrathy
রেদোয়ান শাকিল
@readean



সুন্দর অনুভব, ভালোবাসা নেবেন!