-
উৎওপ্ত রাজপথ
25, 7, 24
ভাগ্যের শিখরে মুক্ত বসাতে,
আবার কারা যেনো,
নিলো আলোর মশাল হাতে,
বুকের ভেতর অনেক শক্তি সাহস,
কেউ থামাতে আসবে না, ওহে,
মহাকালের এই স্রোত।
উৎতপ্ত রাজপথে,
কোমল পদচারনা,
কোকিলের মতো কন্ঠগুলো
চিৎকার করে তীরের বর্ষণ করছে,
অন্তরে হবেই তো রক্তক্ষরণ।
বিবেক রেখেছে যারা বস্তায় পুরে,
তারা কোনদিন পারবেনা,
জাতিকে কলঙ্ক মুক্ত করতে,
নিজের ভাইয়ের রক্ত নিজেরাই ঝড়াবে,
এ কেমন বাস্তবতা,
আমাদের তো এমন হওয়ার কথা ছিলো না,
রাজপথ আপন রক্তে মাখা,
বিলাপে কাতর বাংলার শত মা।
-fnesa1 Comment
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
সোহেল রানা
@rocketmondol
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal


দারুন হয়েছে। আপনাকে ধন্যবাদ