Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ছেলেটি এবং মেয়েটি
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]
    এই পৃথিবীতে অনেক উঁচু নিচু পাহাড় আর অরণ্য,
    আর এক আকাশ যা সব কিছু ঘিরে আছে।
    একটি ছোট ছেলে আর একটি মেয়ে।
    এই পৃথিবীতে আছে সমুদ্র আর সমতল ভূমি।
    একটি প্রশ্ন আর উত্তর।
    একটি ছোট শব্দ, “হ্যাঁ”
    একটি ছোট শব্দ” না”
    এইসব ঘাস, সবুজ আর তার চারপাশ,
    যেখানে হেমন্তের নবান্নের ঘ্রাণ।
    ওহ, ছোট ছেলেটি কি ভীষণ সাহসী,
    যখন সে বলে ওঠে, “হ্যাঁ”
    ওহ! ছোট মেয়েটি কি ভীষণ সুন্দর,
    যখন সে বলে, “না”।
    এবং প্রতিটি শব্দই সুন্দর,
    তারপর ভোর নেমে আসে রাতে ঘেরা পৃথিবীতে।
    এবং প্রতিটি “হ্যাঁ” এবং “না” একটি যুদ্ধ,
    শিশুদের খেলা ঘরে।
    যেমন আমার হৃদয়ে নিরন্তর যুদ্ধ,
    প্রতি মানুষের মতো।

    4
    4 Comments
Skip to toolbar