Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    • 2 years, 2 months ago

    কালোপাখি
    _কিশোর কনক

    জেনো একদিন
    একটাও কালোপাখি থাকবেনা বনে
    মারবে অসংখ্য শিকারী গোপনে
    মানুষই চিনে নেবে মানুষের জাত
    অস্তিত্ব জানান দেবে ঘাতকের হাত।

    এরপর কোনো ভোরে
    বৈরী মরার চিৎকারে
    মানুষ দলবেঁধে নামবে রাস্তায়।
    অসংখ্য শকুনের লাশ
    গনকবর দেবে মানুষ
    সেদিন হবে শকুনের পরাজয়।

    জনরোষে খুন হবে গোলাম শতশত
    রাজপথে মরবে কালোপাখি অবিরত
    হোক সে ঘাতকের-পায়ে নত গোলাম
    শিল্পী অথবা কবি।
    দেখো একদিন ভোরে-পতনের শব্দে
    কেঁপে কেঁপে উঠবে শহর
    তারপর তারপর
    নির্ভয়ে আঁকবে মানুষ-জীবনছবি|

    ওরা ভয় পায় আমাদের গান
    ওরা ভয় পায় মানুষের ঢল।
    ওরা আলাদা করে দেখায়
    ঐ পানি আর এই জল।
    একদিন সবাই ধর্ম বলতে বুঝবে মানুষ
    বিচ্ছিন্ন হবে ঘাতকের হাত
    আমি শুধু ভাবছি
    সেই দিন সেই দিন-এই সব কালোপাখি
    পালিয়ে বাঁচবে কোন গুহায়|

    আমি প্রতিবার মানুষের দলে
    অমানুষের দলে কালোপাখি।
    পথে মাঠে প্রান্তরে মানুষের লাশ
    খুনীর বিবেক জেগে ওঠে নাকি?
    আমাদের জন্য অশনীর সঙ্কেত দিনরাত
    তবু আমরাই খবর আর
    আমরাই মাটির কবর
    দিনশেষে আমরাই মানুষের জাত
    কালোপাখি সব খুনীদের পক্ষে|

    03, July 2024 | Dhaka

    6
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar