Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • @ সিজোফ্রেনিক

    এই শতাব্দী প্রাচীন পুরাতন পোকায় কাঁটা চাঁদ,
    চেয়ে চেয়ে দেখে এই রোগাক্রান্ত পৃথিবীকে।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    এই রক্তাক্ত ক্লেদে পরিপূর্ণ ধ্বংসের পৃথিবী।
    তার ইতিহাস কাটা হাত আর রক্তের রঙে রঞ্জিত মিথ্যের ইতিহাস।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    মৃত্যুকে সে অসহায় করেছে, করেছে দাসত্বের কাছে পরাজিত।
    এ এক জঞ্জালের ধ্বংসস্তূপে আর একটি নতুন পুষ্পোদ্যান রচনার বেহাল অভ্যাস।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    এই ধংস, প্রলয়ের বাণী, আর কাঁটাতারে বিভক্তির মানচিত্র।
    প্রলয়ের মানবিক আচ্ছাদনে, আগুন জ্বলে ধিকি ধিকি।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    মানুষের প্রিয়জন হারিয়ে সে কি ভীষণ আর্তনাদে জিঘাংসায় জেগে ওঠে।
    আবারো এক রক্তাক্ত প্রান্তরে নেমে আসে স্ফটিক আকাশ।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    আর সব বেদনার সাথে লেখা হবে তার কাব্য,
    ইতিহাসের মিছিলে আরো একজন মৃতের নাম রচিত হবে।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    তারপর রাত নেমে আসে,এই শতাব্দী প্রাচীন পুরাতন চাঁদ,
    চেয়ে চেয়ে দেখে এই রোগাক্রান্ত পৃথিবীকে।

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    এ থেকে মুক্তি নেই, নেই নির্বাণ।
    মৃত্যুই কি তবে মহা প্রয়ান? মহা নির্বাণ?

    আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।

    সকল আলো আলো ফুরিয়ে গেলে পর,
    আমরা কজন জড়োসড়ো হয়ে বসে বলি,

    “আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।
    আমি তারে পারি না এড়াতে………”

    4
    5 Comments
    • মারাত্নক রকমের সুন্দর কবিতাখানি !
      এটা কি আপনার মৌলিক কবিতা?

      • আসলেই ভাল হয়েছে কি? একটা পর্যায়ে মানসিক ভাবে অচল হয়ে যাচ্ছিলাম, সে সময় লেখা। “আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।
        আমি তারে পারি না এড়াতে………” জীনবনানন্দ দাসের অপূর্ব পঙ্কতিমালা, বাকি চরণ গুলো করোটির গভীরে থাকা বিবিধ বিক্ষিপ্ত প্নক্তিমালা, শুধু সাজানোর চেষ্টা করেছি।

      • হ্যাঁ বন্ধু, মন থেকে বলছি, কবিতাটি অসামান্য লেগেছে আমার কাছে !
        “এই শতাব্দী প্রাচীন পুরাতন পোকায় কাঁটা চাঁদ,
        চেয়ে চেয়ে দেখে এই রোগাক্রান্ত পৃথিবীকে।” শুরুতেই এই লাইনগুলো মন জয় করে নিয়েছে ! তবে, একি লাইন বারবার ব্যবহারে সতর্ক থাকবেন।

        মঞ্চবন্ধু, জীবনে সবদিন একরকম যায় না কারোই। কিছুদিন থাকে প্রজাপতির ডানার মত সুন্দর, বর্নিল আবার কিছুদিন হয় সাদা কাগজের মত নিষ্প্রাণ। তাই, মনকে শান্ত রাখবেন, ধৈর্য্য ধরবেন, দেখবেন গাড় বিষাদেও জীবনটাকে সুন্দর মনে হবে। অনেক শুভ কামনা রইল !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar