-
এই সব দিনরাত্রি
আমরা কতিপয় নিশাচর বুভুক্ষু রাত জেগে থাকি,
কবিতায় কবিতায় লিখি,
কবে পাবো নতুন সূর্যোদয়।
আহত, নিহত জনপদ, ত্রস্ত,ভীত,
নৈরাজ্য আর নৈরাজ্যের থেকে বেরিয়ে আশার প্রবল চেষ্টা।
প্রবল আক্রোশে অতীতকে মুছে ফেলে আবার অতীতেই ফেরা।
ওদিকে ত্রস্ত জনপদ।
জানে না কি হবে? জানে না কি হবে?
মানুষ মানুষকে চেন।
বিশ্বাস করো ও তোমারই মতো ভীত।
তার ও আছে স্বজন প্রিয়জন।
তাকে বিশ্বাস করতে শেখো।
আজ যাকে অবেহালা করো হয়ত সেই পেয়েছে স্বরূপের সন্ধান।
পুরুষ নারীকে চেন,
সেও মানুষ, ঠিক তোমার মতো তার আছে স্বাধীন স্বকীয়তা।
এখন সময় খুব কম।
বন্ধু বন্ধুকে বিশ্বাস করো।
সে তো তোমারই প্রিয় জন।
জাতের জলাঞ্জলি দিয়ে বল সেও মানুষ।
একই নদীর জল বিভিন্ন মটকায় ভাগ করা হয়।
কিন্তু তাতে জলের পরিবর্তন হয় না।
সে থাকে একই রকম, অনন্য।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


কবিতার শিরোনাম দেখে “হুমায়ূন আহমেদ” এর জনপ্রিয় নাটকের কথা মনে পড়ল ! তার এই নাটকেও আপনার লেখার মত অনন্য কিছু ভাবনা খুঁজে পেয়েছিলাম। এই সুন্দর ভাবনাগুলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক, শুভ হোক !