Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    2 years, 1 month ago

    সময়ের দাবী
    =====================
    এদেশ আমার এদেশ তোমার
    এদেশ বাঙ্গালীর ,
    অপশাসনের সকল প্রাচীর
    ভেঙ্গে করো চৌচির ।
    কারোর দয়ায় স্বাধীনতা নয়
    শহীদের রক্তে কেনা ,
    সময় এসেছে বঞ্চিতের আজ
    শুধিতে হবে সে দেনা ।
    রাষ্ট্রযন্ত্রের জোড়ায় জোড়ায়
    লেগেছে স্বার্থ ঘূনঁ ।
    মরিচাপড়া সব ধারনায়
    জ্বেলে দাও আগুন ।
    অপরাধ যত আছে যত পাপ
    বাঙ্লার যত পাপী ,
    ফাসিরঁ কাষ্ঠে ঝুলাও তাদের
    সময়ের আজ দাবী ।
    আমার অধিকার আমার পাওনা
    নেবো সবই আজ বুঝে ।
    বাঙ্লা আমার হাতের মুঠোয়
    নেবো শোষকদের খুঁজে ।

    7
    4 Comments
Skip to toolbar