-
অভিনয়
বেলা আখামুডিলিনা
[অনুবাদ]আগত দিন গুলো শাদা হয়ে থাকে ঘন অন্ধকারে।
যে দিন আসবে তা এক মধুর সঙ্গীতের মতো।
আর ওই চার জনের চোখে অবাক বিস্ময়,
যারা আমাকে নদীতীরে নিয়ে যাবে।এই চার জনের মহানুভবতায় আমি কৃতজ্ঞ।
আমার চোখে তাদের দেখার আশায় জেগে থাকে ঘুমিয়ে পরার আগ পর্যন্ত।
আর কোন বিকল্প সমাধান খোঁজার দরকার নেই।
একটি আত্মার সস্তি- একটি পবিত্র শব্দের মতো।আকাশ এবং সমুদ্র আমাদের প্রতি দয়ালূ ছিল,
ভাগ্য আমাদের সহায় ছিল এই দুই প্রতিকুলতার বিরুদ্ধে।
আমরা অজানার উদ্দেশ্যে যাত্রা করি,
জানি না কোথায় বা ক্যানো?নিস্তব্ধতার পর আমরা উপকুল খুঁজে পাই।
এই ভীষণ অসময়ে, মৃত্যুর কবল থেকে,
যদিও কিছু একটা মরে গিয়েছিলো গোপনে,
এবং আমরা প্রথম সমুদ্র সৈকতে পা ফেললাম।ওহে কাল পুরুষ তোমার নাবিকেরা মৃত আজ,
অন্য দিকে আমার নাবিকেরা এই ভয়ঙ্কর পরিণতি থেকে বেঁচে গেছে।
কিন্তু আমি অবশগ্রস্থ, কারণ আমার হাতের তালুতে,
অগ্নি প্রজ্জলিত হয় যে আগুন পুড়িয়ে দিয়েছিল এতিমখানা।আমার করুণা হয় নিজেদের প্রতি! এবং আমায় বলতে দাও,
পতিত হও সমস্ত শিলালিপি এবং স্মারকগুচ্ছ।
আমি নিশ্চুপ থাকব, চিৎকার করে বলব না, বাঁচাও,
অথবা গান, অথবা সমদ্রের ডলফিন দেখে চিৎকার করবো না।কেন? কারণ ওই চারজন নাবিক ছাড়া আমি অর্থহীন,
এখন কাউকে দোষারোপ করি না, যা হবার তা হবে।
এই নতুন উপকুল ধংস হয়ে গেছে,
শুধু আমাদের নাম গুলো ছাড়া।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


ভীষণ অন্যরকম !