-
নির্বাসন
ও পোড়া মন, জগত জুড়ে ঘুইরা আইলি
জগত জোড়া সুনাম তোর, সোনার মানুষ তুই।
রাজ্য জয়ে নাম কামালি,
যুদ্ধ শেষে ঘরে ফিইরা, দেখলি শুধু ঘর খানা তোর খালি।তারপর আর এক চুমুক বিষ পাণে দগ্ধ হয়,
ওই নগরের রাজপথে আবারো সে ঠিকানাহীন হল,
শত সংগ্রামে সব জিতে সর্বহারা হল সে।
তারপর একটি অন্ধকার ঘরে,
নিভু নিভু আলো ছায়ায় শুয়ে শুয়ে একাকী সময়ের ঘূর্ণন দেখা।
এ কেমন নিঃসঙ্গতা?
তারপর সিগারেটে চুমু খাবার পর বিনিদ্র রজনীর রূপকথা।
করোটির স্মৃতিতে সম্ভাব্যতার সুত্রে কেমন একা থাকা।
আত্মপরিচয় হারিয়ে আজ সে আমি থেকে আমরা,
এক পেগ লোকগীতিতে সে মুগ্ধ হয়, মুগ্ধ হয় এই অন্ধকারের চার দেয়ালে নিস্তব্ধতায়।
আলো ছায়া ঘরে ভেন্টিলেটরের ফাঁক গলে আসা পূর্ণিমার নকশা কাটা।
তার ব্যাল্কনিতে আমাজন, নীল নদ, অন্নপূর্ণা।
তার নোট বুকে কিউরিফরমের ভাষায় অমরত্যের সুত্র লেখা।
তবু এ কেমন শূন্যতা?
নিজেকে নির্বাসনে রেখে সে আকঙ্খা করে,
সেই অপূর্ব রমনীর যার গর্ভে জন্ম নেবে বোধিসত্তা।
তার কাছেই আছে সকল সমস্যার সমাধান,
সকল দুঃখের নির্বাণ।ও পোড়া মন, জগত জুড়ে ঘুইরা আইলি
জগত জোড়া সুনাম তোর, সোনার মানুষ তুই।
রাজ্য জয়ে নাম কামালি,
যুদ্ধ শেষে ঘরে ফিরা, দেখলি শুধু ঘর খানা তোর খালি।7 Comments-
-
খুব ভালো।” আলো ছায়া ঘরে ভেন্টিলেটরের ফাঁক গলে আসা পূর্ণিমার নকশা কাটা।” এখনকার ঘরে আর ঘুলঘুলির আলো-ছায়া পাওয়া যায় না। আমরা হারিয়ে ফেলেছি আমাদের ঘুলঘুলিগুলো।
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার লিখেছেন