-
তেপান্তরের বিরান প্রান্তর
অন্ধকার থেকে আমরা আলোতে ফিরে আসি,
সময়ের প্রয়োজনে।
ওই বিশাল আকাশের সূর্যের নিচে ক্রমশ সাহসী হয়ে উঠি,
তবে তাই হোক,
পেছনে পড়ে থাক সকল জড়তা, আঁধারের কাপুরুষ চরিত্র।
অতীতের কান্না।
আমরা বড় হয়ে উঠি ওই সূর্যের নিচে,
কান পেতে শুনি নবান্নের উৎসবের গান।
গত বসন্ত ছেঁড়া স্মৃতির পাতায় পরে থাক।
এই বিশাল জনপ্রান্তরের বিরানভূমি, যার চৌচির হয়ে যাওয়া মৃত্তিকার আবরন,
ওই সূর্যের আকাশে এখানে সময় থেমে গেছে।
এ এক জনহীন প্রান্তর।
এখানে সময় আটকে গেছে অচল ঘড়ির কাঁটায়।
ওই আকাশে দেখা যায় অতীতের মুখ আর সম্ভাব্য ভবিষ্যতের বিভিন্ন মানচিত্র,
এই বিশাল একা সূর্যের নিচে একা আমি,
নিরন্তর সম্ভাবনার স্বপ্ন দেখি।6 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


আমরা বড় হয়ে উঠি ওই সূর্যের নিচে,
কান পেতে শুনি নবান্নের উৎসবের গান।
গত বসন্ত ছেঁড়া স্মৃতির পাতায় পরে থাক। -ভালো লাগা জানবেন।