-
সে এসে দাঁড়ায় সামনে
বেলা আখামুডিলিনা
[অনুবাদ]সে এসে দাঁড়ায় সামনে- তার আঠারো বছরের সকল উচ্ছলতায়,
বয়স কত তোমার? সে তরুণী উত্তরে বলে, আঠারো।
হাতের মুদ্রায়, চিবুকে আর কপালে,
একটি অহঙ্কারী বাঁকা ভঙ্গিমায় পুনরায় গলে যায়।
এই মেয়ের কাছে বিশ্বের সকল বিস্ময়,
তনুশ্রীর সাহস আর চোখের দৃষ্টি সৈনিকের মতো উজ্জ্বল।
কি সুন্দর ওই ভ্রু- যা আমি আগে চিনতাম অতীতে,
একটি প্রদীপ আর নোট বুক- সকল অন্ধকারের মাঝে।
আমি- সে আবারো বলল আঠারো বছর বয়সী।
এবং আমি এখনো একা সকলের মধ্যে,
এবং আমাকে আমার কবিতার মতো হতে দাও,
এবং সে কাঁদে- তার শাদা মুখ দুহাতে ঢেকে।
আমি তার এই সাহস এবং দৃঢ়তা পছন্দ করি,
এবং সে দয়ালু, এই দুঃখকে ধারণ করেও।
আমি মৃদু হাসি, আমার অতীত নয় মসৃণ,
অনেকটা তার মতো- কতদিন আগে?
সে বলে বিদায়, সে ওই অ্যালার্ম ঘড়ির অ্যালার্মের মাঝে,
কোন অজুহাত রাখে না কোন মুহূর্তে।
আমি ক্লান্ত হই- আজো দেখি তার সকল সৌন্দর্য।6 Comments-
-
রুশ কবি বেলা আখামুডিলিনাের কবিতা। আমিতো শুধু অনুবাদ করলাম। অনুবাদ করতে ভালোই লাগছে। ভিন্ন সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে পরিচিত হচ্ছি। বেলা আখামুডিলিনার রুশ ভাষার একজন নারী কবি। তবে এ পর্যন্ত যাদের কবিতাই অনুবাদ করেছি তাদের মধ্যে কোথাও একটা বিশেষ যোগসুত্র আছে। জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কবিতায় তাদের একটা মিলনের যোগসূত্র আছে। নিজেদের জাতিসত্ত্বার অনেক ওপরে উঠে মানবতার আহবান আছে।
-
প্রিয় মঞ্চবন্ধু, এরকম করে মাঝে মাঝে কবি ও কবিতা নিয়ে আপনার ভাবনাগুলো জানবেন আমাদের। আমরা যারা পাঠক আছি, তাঁরা আসলে সবসময় কবিতা পড়েই কিন্তু তৃপ্ত হই না, আমাদের আরো জানতে ইচ্ছা হয়, আরো ভালো করে বুঝতে চাই কবির ভাবনা কে। আর বরাবরের মত আপনার শব্দ দিয়ে নতুন নতুন কবিতা আমাদের উপহার দেয়ার জন্য অজস্র ভালোবাসা রইল !
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


আপনার কবিতা বরাবরই আমার কাছে সুখপাঠ্য।