-
সৃষ্টিশীলতা
বেলা আখামুডিলিনা
[অনুবাদ]এবং এভাবেই সে আসে, মধুরতম শব্দে,
আর আমি কান পেতে শুনি ঘড়ির মৃদু সঙ্গীত।
এবং বজ্রের গম্ভীর ক্রোধ ধ্বনি।
আমার মনে হয়, আমি শুনতে পাই,
দূরে অভাগাদের দল যারা বন্দি এবং প্রার্থনারত।
আমাদের গোপনীয় বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসে।
কিন্তু এই মৃদু শব্দ এবং আধো আলো কথার উপত্যকায়, দিকহীন,
উপস্থিত হয় সেই ধ্বনি যা সবার ওপরে।
এবং তাকে ঘিরে থাকে প্রবল নৈঃশব্দ্য।
এখন আমি তাদের ধীরে ধীরে সাজাই, ক্রমশ,
তৈরি হয় প্রথম পঙ্কতি, আমার কবিতা।
তারপরে আমি প্রবল যত্নে সাজাই প্রথম চরণ,
তা কি ভীষণ ভাবে স্পষ্ট।
যেন ভোরের প্রথম সূর্যকিরণ তুষারের সমতলে।6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


অসাধারণ সৃষ্টি !