-
গননার নিয়মাবলী
ন্যাটালি হ্যান্ডাল
[ অনুবাদ ]
মৃত্যু অনেক সময়ই বেখেয়ালি। এটা অনেক সময় পরন্ত বিকেলের প্রেমের সাথে শূন্য রুমের পার্থক্য করতে পারে না। শূন্য দেয়ালের সাথে বিরহ যাতনার অভাবে কি মিল তা বুঝতে পারে না। একটা বিশাল মুখ গহ্বর তোমায় চিবিয়ে খায় যখন তুমি ঘুমিয়ে থাকো। আমি নিজের হৃদয় এবং ভাষাকে উন্নত শব্দে প্রস্তুত করি যেমন পুরো পৃথিবী তোমার মুঠো ফোনে। প্রতি মাসে কিনে নেই এক ডলারের বিনিময়ে একটি ইট। আর কত গুলো ইট হলে একটি বাড়ি বানানো যাবে? একটা আকাশ দেখা কুকুর গভীর রাতে ডাকে, আমি তাকে দেখি না, কিন্তু জানি সে আছে। সে আমকে মনে করিয়ে দেয়- স্বপ্নের শেষে হয়ত ভয়ংকর উপসংহার আছে। আমি পাশ ফিরে শুই তার দিকে, যে নেই, সেই নগ্ন শূন্যতার দিকে। আমি নিজের হাতে আগুন লুকিয়ে রেখে সাবধানে খেলি। কিন্তু সময় এসেছে স্বচ্ছতার। আমি কোন ভিখিরি নই। এটা মনে রাখা প্রয়োজন, এক সময় পৃথিবী ছিল অন্যরকম, চকচকে, নিখুঁত আর আগ্রহ উদ্দীপক। যেমন বাতাসের গান। যেমন খোলা টিনের ক্যানে সাধারণ শব্দ কি ভীষণ আলোড়ন তোলে। ঠিক তখুনি, একটি বাচ্চা ছেলে সমস্ত জাতির বোঝা নিজে ধারণ করেছিলো। একটি টেলিফোন কল- সে একটি কেলভিন ক্লেইন টি শার্ট পরেছিল।এক জোড়া জুতোর সাথে।সে ডাস্টবিনে কিছু একটা খুঁজে পেয়েছিল। এক জোড়া খাকি প্যান্ট। সেই মেয়েটির এক পায়ে মোজা, ডান কানে দুল, আকাশী জামা। সে নিয়ে এসছিল একটি আখ। এবং বলে, টি চেরি। এবং তারা আবার দেখা করার প্রতিশ্রুতি দেয়। সে অলসভাবে হেঁটে যায় চোখ টিপে। হারিয়ে যায় ছায়ায়। হঠাৎ প্রবল প্রকম্পন। সে যখন ঘুরে দাঁড়ায় তখন সব চৌচির হয়ে গেছে। ছেলেটি দৌড়ে যায়। তার পাশে এসে দাঁড়ায় তবু তার মুখ দেখতে পারে না।
ফোন কলটা কেটে যায়। আমি নিজের মুখ চেপে গুনতে শুরু করি শুকনো মুখে। আমি পানির গ্লাস গুনতে শুরু করি, যা আমার পাপ ঢেকে রাখে। কিন্তু যখন আমরা দুজন একসাথে ভেঙ্গে পড়ি তা কেউ গননা করে না।6 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার লেখা, গল্প আর কবিতার যেন এক অদ্ভুত বন্ধন !