Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জলপাই রঙে
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    গ্রানাডায় একটি লোক,
    আমাকে আমার ভেতরের সযত্নে লুকিয়ে রাখা,
    পাখি গুলো দেখাতে বলেছে।
    আমি তাকে বললাম,
    আমি কোনদিন কারো ছিলাম না।
    সে আমাকে জিজ্ঞেস করলো,
    আমি কোথা থেকে এসেছি?
    আমি একগাদা শহরের নাম ধরিয়ে দিলাম।
    সে বললো,
    ইহিহাসের আয়নায় ইতিহাস হারিয়ে যায়।
    কিন্তু তোমার ওই জলপাই রঙের ত্বকের নিচে
    যে হৃদয় লুকোনো তাকে কেউ বিব্রত করতে পারে না।

    3
    3 Comments
Skip to toolbar