Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    • 2 years, 2 months ago

    স্বাধীনতা
    _কিশোর কনক

    হবে ইতিহাস ভবিষ্যতে
    শাসকের আয়না ঘরে
    রাখতো ধরে ভিন্নমতের
    মানুষ যারা বলতো কথা
    শাসকের বিরুদ্ধে।
    হবে ইতিহাস ভবিষ্যতে
    জনবিষ্ফোরণের ছবি
    খুনীর বিরুদ্ধে যারা
    গিয়েছিলো যুদ্ধে।
    দেখবে তুমি অনাগত
    হয়তো বুলেট বোমার ক্ষত
    তোমার পিতা চলছে বয়ে
    তখনও সারা গায়।
    আনতে তোমার স্বাধীনতা
    হাজার লাশে ছিলো বিধাতা
    যুদ্ধে শামিল তোমার পিতা
    ছিলো এ বাংলায়♪|

    শুনবে তুমি আমার এ গান
    মানবে খোদা আর ভগবান
    আশা রাখি মানুষ হবে
    ভুলবেনা এই অবদান।
    বাঁচবে তুমি সুখি চোখে
    দেখবে আকাশ চোখের মাপে
    নতুন কোনো শাসক গুলি
    করবেনা তোমায়♪|

    দেখবে পাখি বলবে কথা
    থাকবে বাঁচার স্বাধীনতা
    চোখের সামনে জোড়া কবর
    এই মাটিতেই ঠেকাই মাথা।
    না হও যদি খুনীর গোলাম
    জেনো আমি মানুষ ছিলাম
    তুমিও মানুষ হবে আগামী
    বাংলাদেশের পতাকায়♪|

    হাসবে তোমার মা জননী
    হাসবেই বাংলার ধরনী
    যুদ্ধে তোমার যাবেনা পরান
    কাঁদবেনা তোমার সজনি।
    তুমিও হতে পারো যদি
    সেই সময়ের প্রতিবাদী
    শাসকের কায়েমী গদি
    ভয় পাবে তোমায়♪|

    15, August 2024 | Dhaka

    6
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar