-
বাংলাদেশ এবং দ্বিতীয় স্বাধীনতা
_কিশোর কনকবাংলাদেশ তুমি বুঝে নাও
তোমার দ্বিতীয় স্বাধীনতা
বাংলাদেশ তুমি বুঝে নাও
লাল সবুজের পতাকা।
বাংলাদেশ তুমি হিসেব রাখো
কতো লাশে স্বাধীনতা পেলে?
বাংলাদেশ তুমি জেগে থাকো
আয়না ঘরে প্রদ্বীপ জ্বেলে।বাংলাদেশ তুমি সজাগ থেকো
জন্মায় না যেনো স্বৈরাচার।
বাংলাদেশ তুমি খেয়াল রেখো
না হয় যেনো অর্থ পাচার।
বাংলাদেশ তুমি হও একজোট
রাতের ভোটে না হোক রাজা।
বাংলাদেশ তুমি সাহস রাখো
না হোক বিনা বিচারে সাজা।বাংলাদেশ’
আমরা এমন স্বাধীনতা চাই-
সোনার বাংলায়
যেনো আবার কোনো শেয়াল শকুন
ছিড়ে না খায় তোমায়-আমায়||এরপর স্বাধীন বাংলাদেশে
যদি সরকারী আমলা ঘুষ চায়।
চেয়ার থেকে তারে টেনে এনে
করতে হবে বিচার রাস্তায়।
এরপর স্বাধীন বাংলাদেশে
ধরতে এলে কেউ মুখ চেপে।
খবর নিও তুমি বাংলাদেশ
ধরবো আমরা গলা টিপে||এরপর স্বাধীন বাংলাদেশে কেউ
যদি উন্নয়নের গল্প বলে
বলতে হবে তার কোন বাপের
টাকা দিয়ে উন্নয়ন চলে?
এরপর কোনো জারজ সন্তান
করলে কোনো নারীকে ধর্ষণ।
রাজপথে ফাসি দিতে হবে তার
আমরা চাচ্ছি এমন শাসন||এরপর কোনো আইনমন্ত্রী
করলে আইন নিয়ে খেলা।
দেখবে ঠিক ঠিক মানুষ তারে
পড়িয়ে দেবে জুতার মালা।
এরপর মন্দিরে জ্বললে আগুন
আমরা বলবোনা জ্বী আচ্ছা।
এরপর কেউ বললে বিধর্মী
ব্যাখা দেবে সে সঠিক সাচ্চা।18, August 2024 | Dhaka
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



আর অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়… এখন সময় দুর্নীতিমুক্ত দেশ গড়ার… 🙌