-
আমার আমি
১৮,৮,২৪
আমি শুকিয়ে যাওয়া নদীর মতো,
হতে চাই নি কখনো,
আমার বালুচরে লাল কাকড়ারা
বাসা বাধুক, আমি চাই নি কখনো,
আমার বুক চিরে কাটা ওয়ালা,
উদ্ভিদ বেড়ে উঠুক,
এ আমার প্রত্যাশা নয়।
একেকটা জীবন একেকটা পৃথিবী,
পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক,
কেউ যেন নিজেকে গড়তে,
অন্যকে উজাড় করে না দেয়,
অন্যের নদী, ঝড়না কে ময়লা করে না দেয়।
মেঘ মুক্ত আকাশ, কে না চায়,
আমার আকাশে আমিই বিহঙ্গ,
পায়ে অদৃশ্য শিকলে আটকে দিওনা কেউ,
কখনো কথার বিষে,
কখনো আর চোখে চেয়ে,
মুচরে দিও না কেউ,
তাহলে সমুদ্র উত্তাল হতে,
লাগবে না সময় এক মুহূর্ত,
যার তান্ডবে তুমিও হতে পারো লন্ডভন্ড।
– fnesa14 Comments-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
সোহেল রানা
@rocketmondol
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal



“কেউ যেন নিজেকে গড়তে,
অন্যকে উজাড় করে না দেয়”