-
জলের ফুলে তৈরী বিষধর লোহার ছুরি❗
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মদ মনিরুজ্জামান খানহৃদয় ! তোমার ! ! আমার ! ! !
এবং এই হৃদয় আমাদের !
একটি মাত্র অদৃশ্য জায়গা !
যে রকম তোমার ছিল, …
“অমসৃন,শপথ ভাঙ্গা,অপর্যাপ্ত ও হালকা”
আমার’ও রয়েছে, … “অবিচল
মৌন বসন্ত ,ভূমিহীন যা মর্মান্তিক ব্যাপার”
অভ্রান্ত প্রকৃত হিসেবে হৃদয়
কিন্তু দুজনের একই মাপের !
যদি আমার মন মানসে
তোমার ছবি স্থান পায় !
তবে কেন কী মন্ত্রণা’র রোষে
আমার জায়গা হারায় ?
হঠাৎ একটি সুস্থ সবল প্রেম
ভেঙ্গে অবিন্যস্ত লক্ষ ক্রোশের দূরত্ব !
আর অপরিণত সেই ভালবাসা বিলুপ্ত,
এক হাতে নিষ্পত্তি প্রায় !
কাঁচা হলুদের মিশ্রণে যুগল জুটি আমূলে বিভক্ত, বিপর্যস্ত, বিধ্বস্ত লৌহকন্টকের তীক্ষ্ণ খোঁচা়য় !
অসমাপ্ত সময়ে অবিশ্বাস্য বিষক্রিয়ার মোড়ক খুলে
নীলাভ চক্রনাভি জলপরী” জলের গভীরে নিথর !
ডুবে যাওয়া নিশ্চল ফুলে জামান লৌহকার”
লোনা জল ছিটিয়ে ,আগুনের উত্তাপে গলিয়ে
হাতল ভাঙ্গা হাতুড়ির শব্দ প্রদাহ মিশিয়ে
তৈরী করেছে ভয়ঙ্কর বিষধর
একটি ধারাল লোহার ছুরি . . . ❗10 Comments-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আমি খুব বেশী সৌভাগ্যবান হয়ে যাচ্ছি না
তো ! পর পর আমার লেখা “জনপ্রিয় অবদান”
হিসেবে স্বীকৃতি পেয়ে সনামধন্য মঞ্চ লেখদের
দেয়ালে শোভা পাচ্ছে ! আমি অভিভূত ! আমি
অসীম আনন্দের আবেগে ভীষণ আপ্লুত।
আমি অন্ততীন কৃতজ্ঞতা নিয়ে অশেষ ধন্যবাদ
জ্ঞাপন করছি সুপ্রিয় মঞ্চ লেখকদের প্রতি।
আর “তুলট” কাগজের জন্য আমি দিতে পারি বৃষ্টি ধোয়া
শরৎ শোভা, হাজার হাজার কাশ ফুলের সাদা
সাদা শুভ্রতা ! আর অসংখ্য অসংখ্য অজস্র
ধন্যবাদ !
মোহাম্মাদ মনিরুজ্জামান খান
-
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


চমৎকার শব্দের বুনট !
খুব ভালো লাগলো আজকের নিবেদন, ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!