-
অপার্থিব ছায়াদের ক্ষমা প্রার্থনা
ন্যাটালি হ্যান্ডাল
[ অনুবাদ ]আমরা বলি, বজ্রের কোন পাখা নেই।
যখন সে নেমে আসে আমাদের ঘোড়ার ওপর।
আমরা বলি, হেরে যাওয়া শুধুই এক শর্ত।
আমাদের জোর করে আমাদের করুনাকে কবর দিতে হয়।
আমরা বলি ওই রক্তাক্ত হাত,
টেবিলে রাখা লাল ওয়াইনের মতো।
আমদানি করে আনা পণ্য আর পাসপোর্ট,
শুধুই মনে করিয়ে দেয়,
আমরা কে?
আমাদের নেই কোন উপাধি জন্মের জন্য,
নেই কোন ছন্দ অথবা শেক্সপিয়ার,
যার কাছে ফিরে যাওয়া যায়।
আমরা ক্ষমা চাই ভয়ে,
যা মাদের হৃদয়ের ভেতর বেড়ে ওঠে।
আমরা ক্ষমা চাই সেসব দোষের পক্রমাগত সংখ্যার জন্য,
যা আমাদের মুখের ভেতর তিক্ততা সৃষ্টি করে।7 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



ভাল লাগার অনুবাদ। আপনাকে ধন্যবাদ।