Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ধর্মান্ধতা এবং উগ্রবাদ
    আমরা প্রত্যেকেই পৃথিবীতে একটি পরিচয় নিয়ে আসি। আমাদের পূর্বসূরিদের নাম এবং তাদের পালন কৃত রীতি নীতি অথবা ধর্ম। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি ধর্মান্ধতার উগ্র রূপ। তা যতোটা না ধর্ম তার চেয়ে অনেক বেশি অজ্ঞতা। আমরা দেখছি ইসলাম বিদ্বেষ, আবার জঙ্গিবাদ। জঙ্গিবাদ সব ধর্মেই আছে। কখনো তা আই এস আই এস, আল কায়েদা, বোকো হারাম। কখনো তা শিবসেনা। কখনো তা উগ্র বর্ণ গোষ্ঠীর কু ক্লাক্স ক্লান, অথবা বৌদ্ধিক উগ্রবাদ। এসব উগ্রবাদী সংগঠন যতোটা না ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবেই পরিচিত। সংখ্যায় এরা প্রতিনিধিত্বকারী মুল জনগোষ্ঠীর শতকরা .০১ শতাংশ। কিন্তু এদের ত্রাসে আজ সর্বত্র বিভাজন এবং বিদ্বেষ। সে প্রাচ্য বা প্রতীচ্য এর যে কোন দেশই হোক না কেন। যাই হোক সকল ধর্মের মুল কথা হল মুক্তি এবং মিলন। অথচ এ সব উগ্রবাদী জনগোষ্ঠী তারই বিরোধিতা করে। মনে রাখা উচিত গর্ভে থাকা শিশু নিজের ধর্ম পরিচয় ঠিক করে না। সে জানে না সে মুসলমানের গর্ভে জন্মাবে নাকি হিন্দুর ঘরে। ধর্ম বিশ্বাস তার একান্ত ইচ্ছার প্রতিফলন। সে বিশ্বাস করতে পারে অথবা নাও করতে পারে। এটি তার স্বাধীন ইচ্ছার প্রতিফলন। আমরা যেন কারো ওপর নিজের ব্যাক্তিগত মতবাদ চাপিয়ে না দেই। এবং মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতে শিখি।। মনে রাখা উছিত সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষে অমিল যতো টুকু তার ছেয়ে মিল অনেক বেশি। দিন শেষে সবার ধমনীতেই প্রবাহিত রক্তের রঙ লাল।
    সকলের জন্য শুভ কামনা।

    5
    4 Comments
Skip to toolbar