-
নরক ফুল
_কিশোর কনকঅক্ষত লক্ষবস্তুর জন্য ক্ষত-বিক্ষত হয়েছিলাম বহুবার
আরো বহুবার ক্ষত-বিক্ষত হবার করেছিলাম পণ।
বিক্ষত বস্তু অস্ট্রেলিয়ার আদিবাসীদের বানানো কাঠের
তৈরী বুমেরাং ক্ষেপনাস্ত্রের মতন
লক্ষ বস্তুকে আঘাত করে ফিরে এসে
তীর্যক দৃষ্টিধারীর বুকে আঘাত করে ভেঙে দেয় মন।না,জীবন
আমি পঁচা মানুষ কিংবা পঁচা পণ্য কিনবোনা
কোনো দামেই না
এমন কী বিনামূল্যেও আমি নিতে নারাজ পঁচা মানুষ
কিংবা পঁচা পণ্য।
না,জীবন
আর কোনদিন তুচ্ছ কোনো নারীকে বলবোনা দেবী
বলবোনা জীবনের সাদাফুল কিংবা কবিতার লাবণ্য।কারো ছেড়া সাদাফুল-আমি মাড়াইনা পায়ে
প্রাণপণ ভুলছি সে মানবীর স্মৃতি প্রীতি চুম্বন-আলিঙ্গন
ভুলে যাচ্ছি প্রতারক রাজকন্যার হাসি।
কবিতা,
আমি আজ ভীষণ রকম জীবন ভালোবাসি||দুনিয়াতে কবে মহাপ্রলয় ঘটবে জানিনা
হৃদয়ের জমিন-সমুদ্র-আকাশ বাতাশ-পাহাড় পর্বতে
মহাপ্রলয় ঘটে গিয়েছে।
জীবনে ছন্দ পতন ঘটেছে-তুমি কারো প্রণয় অভিসারী
তোমার জীবন ভিন্ন,ভিন্ন রাতের সঙ্গী
তোমার জননী হবার পূর্বাভাস মিলেছে।
এরই মধ্যে জনবিষ্ফোরণে শব্দে মহাপতন ঘটে গিয়েছে
প্রাণের ভয়ে পালিয়েছে হাজার মানুষের খুনী।
আমার জানতে ইচ্ছে করে ভীষণ রকম
তুমিও কী বুকের ভেতর পতনের শব্দ শোনো
প্রাণপণ ভালোবেসে হারিয়ে তোমায়
আমিও যে মহাপতনের শব্দ শুনি||দিকেদিকে রটে গিয়েছে তোমার আমার বদনাম
নেপথ্যে আমিই সে খলনায়ক সবিনয়ে স্বীকার করলাম
নায়ক ছিলাম সে জীবনে।
আমি কোনদিন ভয় পাইনি সম্মুখ শত্রুর গোল চত্বর
তোমাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামানোর দায় নিয়েছি
যাতে আমরণ রাখো স্বরণে।
তীব্র অহংকারী কোনো প্রতারক নারীকে চলমান নরক
উপহার দিয়ে পৈচাশিক আনন্দ পাইনি।
জীবনের শেষ সময়েও যে আমার কথা ভাবেনি
যে জীবন বদল করলো নকল কান্না চোখে
অপরে যার সুখ সহবাস-লিখিত সংসার
আমি শুধু তারে মানবতা দেখাতে যাইনি||আমাকে ছুঁয়ে দেখা সম্ভব হবেনা তুমি আর তোমাদের
ভয় দেখানোও না।
তুমি জানতে ঠিক ঠিক,আমাকে ভয় দেখানো সম্ভব না।
আমি তোমাকেই করুণা করেছি
লোকে কী বলবে এসব ভেবেই
তোমাকে টেনে হিঁচড়ে রাম্তায় এনেও
চরম আঘাত না করেই মুক্তি দিলাম।
এরপর তোমার যেকোনো অভিশাপ বামহাতে রাখবো
তোমার ওসব ভাগ্যখেলা আর সাজানো নিয়তি
ভীঁরু আর দুর্বল মানুষের উপজীব্য মাত্র
আমি তোমার ভাগ্যখেলাকেও পায়ে পিষে মারলাম||না,অনুতপ্ত নই,অনুশোচনাও করছিনা
জেনো,কোনো ক্ষেত-খামারীর ছবি আর
আমার ঘরের দেয়ালে ঝুলবেনা।
এটুকু আত্মমর্যাদা আমার থাকতেই পারে
তোমার তীব্র অহংকারের শেষ পরিণতি তোমাকে
ক্ষেত-খামারীর জীবন দিয়েছে।
না,তুমি দেবীর জীবন পাবার যোগ্য ছিলেনা।
তবু তোমার ছবিতে অন্যকেউ বসবে
আমি তোমার গল্প বলবোনা তাঁরে।
কবিতার বিশ্লেষণ কোনো সাধারণ মস্কিস্কে হয়না
ক্ষমতাধর মস্তিস্ক থাকতে হয়
তেমন মস্তিস্কের মানুষ মিলবেনা জানি||না জীবন,প্রতিশোধ নিতেই হলো
এরপর মিলিয়ে নিও তীব্র অহংকারী নারী
কে কতো বড় অমানুষ,তুমি নাকি আমি?
আমি আমার কথা রেখেছি
তোমাকে সুযোগ করে দিয়েছি
আজীবন নরক যন্ত্রণা সয়ে বেঁচে থাকার।
ঠিক যেভাবে আমায় সপ্ত নরক যন্ত্রণার জীবন দিয়ে
তুমি নকল কান্না কান্না চোখে করেছিলে জীবন বদল||আমি ফিরবোনা বিভৎস্য অতীতে
প্রতিশোধে মায়া কমে শূন্য হয়ে যায়
তাই বাধ্য হয়ে নেয়া প্রতিশোধ।
আমি ক্ষমা প্রার্থনা করছিনা
আমি সজ্ঞানে তোমার প্রতারক জীবন বিষাক্ত করলাম
এরপর তোমার লাশ দেখলেও আমি কাঁদবোনা||অতীতের অশালীন বাক্যবিলাপে তুমি বাধ্য করেছিলে
তোমার নরক জীবন প্রাপ্য ছিলো।
সে পাপেই আজ তুমি সাদাফুল থেকে নরকের ফুল’
নন্দিত স্বর্গে তোমার প্রবেশ নিষেধ||
এরপর তোমার জন্য নির্ধারিত চাকরানীর জীবন
আর অতীতের বিভৎস্য গ্লানি জুটবে
হ্যাঁ,এটাই তোমার প্রাপ্য ছিলো।
যে ভালোবাসা বোঝেনি কোনদিন
তার তো দেখতেই হবে ভালোবাসার উল্টোপিঠ
কতো ভয়ঙ্কর হতে পারে||1 : 25 Am || 01, September 2024 || Dhaka
8 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
শাহরিয়ার।
@shahiar
Drako Shajib
@drako
Taposh Kumer dey
@taposhkumerdey
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas



এত ঘৃণা!!!