Profile Photo

নীলিদ্রিমা তন্বী (রোদেলা )Offline

  • Marzia-Mahabub
  • খোলা চিঠির ছেঁড়া খাম,
    ডাকপিয়ন হলো যে বদনাম।
    ডাকবাক্স’টা খালি পড়ে,
    চিঠিবিহীন এই শহরে।

    একটা চিঠি একটাই নাম,
    ভেজা চোখের মিছিলে।
    নরম ঠোঁটের কোরাস জানে,
    হাসির কারণ তুমিই ছিলে।

    হারিয়ে আজ খোলা চিঠি,
    তোমার খোঁজে কাব্য লিখি।
    কবে জানি হবে দেখা??
    কবে জানি হবে দেখা??

    ~খোলা চিঠি

    9
    5 Comments
    • আজ বিশ্ব চিঠি দিবস। ডাকপিয়নের হাত থেকে নেইয়া হলুদ খামে কত যে গল্প থাকতো!

    • বিশ্ব চিঠি দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা !
      বন্ধু, আপনার এই খোলা চিঠিখানি স্বযতনে তোলা রইলো মনের কুঠুরিতে !

    • কবে জানি হবে দেখা??
      কবে জানি হবে দেখা?? অপূর্ব।

    • আপনার কবিতাটা পড়ে পল্লব কীরত্তনীয়ার একটা কবিতা মনে পরে গেল।
      II সকাল সকাল II
      রাত্রি ভেঙে ভোরবেলা যেই আসে
      প্রতিদিনের বিবর্ণ অভ্যাসে
      আকাশ পাঠায় প্রথম আলোর চিঠি
      আমার ভারি বাঁচতে ভালো লাগে
      যেমন করে তোমার আভাস পেলে
      হাঁটতে পারি মরণ জ্বেলে জ্বেলে
      আমায় শুধু ভোরের বেলার রাগে
      চিঠি দিও লক্ষ্মীটি লক্ষ্মীটি….
      (লেখাটা উনার ফেচবুক পেজ থেকে কালেক্ট করেছি)

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar