Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 9 months ago

    টিনটিন ও এক স্বার্থপর দৈত্য

    লাবিব ও গালিব পিজ্জা নিয়ে ঝগড়া শুরু করেছে। গালিবই প্রথম পিজ্জা খাওয়ার কথা মনে করে নিজের জমানো টাকা ও ভাইয়ের ফোন নমবর দিয়ে পিজ্জার অর্ডার করেছে। এখানেই চরম ভুল করে ফেলেছে গালিব। আম্মুর ফোন নমবর দিতে পারতো। তা না করে ভাইয়ের ফোন নমবর দিয়ে ফেললো। ডেলিভারি ম্যান যখন ফোন করলো গালিব সরল মনে জিজ্ঞেস করলো “কার ফোন ভাইয়া?”লাবিব মুখ গম্ভীর করে বললো, ” সাদাতের ফোন।” সাদাত লাবিবের বন্ধু।

    লাবিব চাবি নিয়ে নিচ থেকে পিজ্জার প্যাকেট নিয়ে সিড়ি দিয়ে উঠতে উঠতে পিজ্জার প্যাকেট খুলে ঘরে ঢুকেই পিজ্জায় একটা বড় কামড় বসিয়ে দিল। ঘটনা সেখানেই শেষ হলো না। গালিবকে সে পিজ্জাটা ধরতেই দিতে চাইলো না। গালিবের মন খুব নরম। কথায় কথায় ভাইয়ের মাইর খেয়েও ভাইয়ের জন্য তার প্রাণ বের হয়ে যায়। ভাইকে সে সব বিষয়ে ছাড় দেয়। ভাই তার কাপড় ফেলে দেবে। তার খাবার কেড়ে খাবে। কথায় কথায় ইনসাল্ট করবে। সব বিষয়ে তার প্রায়োরিটি রাখবে। তার উপরে তার টাকায় কেনা তার অর্ডার করা পিজ্জা ধরতে দেবে না।

    মুহূর্তেই নরক শুরু হয়ে গেল ঘরের মধ্যে। গালিব ফুসতে ফুসতে ফেরোশাস হয়ে উঠলো। মারতে চাইলো ভাইকে। রাগে ফুসতে ও কাদতে শুরু করলো। চোখ দিয়ে তার পানি ঝরতে শুরু করলো। দিশেহারা হয়ে উঠলো তাদের মা। একজন আরেকজনের চুল ধরে টানাটানি করছে। নখ ঢুকিয়ে দিচ্ছে গালে। মা বরাবর অপুষ্ট ইমোশনাল গালিবের পক্ষে। স্বৈরাচার লাবিবকে থামানোর জন্য ল্যাপটপ অন করে “টিনটিন” চালু করলো।

    মুহূর্তেই লাবিব টিনটিনে ডুব দিল। এই ফাঁকে গালিবকে পিজ্জা খেতে দিল মা। গালিব পেট পুরে পিজ্জা খেয়ে চোখ মুছে টিনটিন দেখতে বসে গেল। কিছুক্ষণের মধ্যে দুই ভাই টিনটিন দেখে জোরে জোরে হাসাহাসি করতে লাগলো। লাবিব উদার দৃষ্টিতে দেখলো পিজ্জার প্যাকেট খালি হওয়ার পরে মা সেটিকে ময়লার বাস্কেটে ফেলছে। সে আর এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামালো না। টিনটিন শেষ হলে আবার কোন মুভি দেখবে সেটা নিয়ে ভাবতে শুরু করলো।

    8
    5 Comments
    • আমি শুরুতে লাবিবের মতই ছিলাম অনেকটা 🤣

    • সিবলিং রিলেসন এমনই হয়। টক-ঝাল-মিষ্টি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar