Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 8 months ago

    মহাকালের ডাক
    _কিশোর কনক

    পর হওয়া পড়শী-পড়শীর চাঁদমুখ
    নবযৌবন বুকে সে কামনার সুখ
    স্মৃতি প্রীতি চুম্বনে-আলিঙ্গনের ঘামে
    বিচ্ছেদে বৃথা কুঁড়ালাম অভিশাপ।
    না না ওসব কথা ভুলে যা মন
    না রে জীবন,
    আক্ষেপ আক্রোশে-বিদ্রুপ উপহাসে
    ব্যর্থতা হাহাকার অপূর্ণতা আর
    ফাগুনের পরাজয়ে
    বিশ্ববিধাতা-আমায় করে দিক মাফ||

    জাগতিক মোহ-দ্রোহ,মনের ঘরে সাপ-পাপ
    এসব ভুলিয়ে দিক,মহাকালের ডাক♪||

    সে আঁধার অভিসার-মনে করবোনা আর
    অন্ধকারে বুকে নাচুক ভৃত্য।
    একই দেহমন তুমি-বদল করেছো জানি
    সে দেহমনে কেউ করুক নৃত্য।

    পর হওয়া পড়শী
    স্মৃতি ভুলে যাচ্ছি
    আমাদের যৌবনে-ফেলে আসা মৌবনে
    হারানো অধিকার-দিন রাত কথা আর
    নৈতিক পরাজয়ে
    নিয়তি আমাকে না দিক অভিশাপ♪||

    ছেড়েছি তোমার দাবী-রাজকন্যার ছবি
    উল্টানো এক পরিত্যাক্ত ফ্রেমে।
    কিছুতেই মিললোনা-বিচ্ছেদে সান্ত্বনা
    বাড়লো বয়স দেহে তোমার প্রেমে।

    ভুলে যেও পড়শী
    মন থেকে বলছি
    নিয়েছি প্রতিশোধ-তখন ছিলোনা বোধ
    সয়েছো যে প্রহার-বাক্যবিলাপ আর
    অশালীন শব্দ
    সেসবের জন্য-বিনাশর্তে কোরো মাফ♪||

    [গানের কবিতা]
    ⁰² || ᴼᶜᵗᵒᵇᵉʳ ²⁰²⁴ || ᴰʰᵃᵏᵃ

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • @তুলট_কাগজ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar