-
দোজখ্ঁনামা
হাসিব মাহমুদ দিপু
দুশ্চিন্তার ভয়াল থাঁবা গ্রাস করেছে আমায়,
মুক্তির পথ নাহি পাই খুঁজে।
এ কেমন অসহ্য যন্ত্রনা,
আমায় কেউ নাহি বুঝে।রোজ দিবসে হেঁটে চলি
মোর পথচলা গন্তব্যহীন।
রাত্রির মোহমায়ায় আটকে পরি ,
রাত যে যায় নিদ্রাহীন।আমার এই উদাস মন,
কেন যে হয়না শান্ত।
ও জানেনা,ও বোঝেনা,
আমি আজ বড় ক্লান্ত।আধোঁ আলোতে চোখে ঘোর,
নেমে আসে ঈষদন্ধকার।
হারিয়ে ফেলি কবিতার ডায়েরি,
খুঁজে পাইনা নতুন কথার সমাহার।আমি চাইনা
হিরা মুক্তা পান্না,
আমার হৃদয়ে শুধুই,
বিষন্ন শ্বাসরুদ্ধ কান্না।চারিদিক যেন স্তব্ধ,
নিজেকে মনে হয় জীবন্ত লাশ।
উন্মাদের মত আর্তনাদ করি,
চিৎকার কেনো শোনেনা চারিপাশ ?সব ছেড়ে ছুড়ে পালাতে চাই,
কিন্তু পালাবো কোথায়?
হ্যাঁ,যেতে চাই ঘাসফড়িংয়ের,
মিলনমেলা যেথায়।অনেক হয়েছে কথপোকথন,
অনেক হয়েছে তামাশা ।
যাবো চলে চিরতরে,
এই যে ভাবি হরহামেশা।ঘুনে খাওয়া এই মস্তিষ্ক,
পঁচে যাওয়া এই হৃদয়।
যেখানে মিলবে এসবের ঠাঁই,
যাবো সেখানে,নিচ্ছি এবার বিদায়।
Friends
MD Sakib all hasan
@mdsakiballhasan
সৈয়দ মেহেদী হোক (পরশ)
@smhaque
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
news71
@news71
Salehin An Nahiayn
@salehinannahiayn
Sarifa Sultana
@sarifasultana
মীর রাফিদ হোসেন
@rafid567
Azmayin Talha
@azmayin9956
তুহিন চক্রবর্তী
@tuhin-chakraborty

