Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years ago

    মৃন্ময়ী পৃথিবীর সমস্ত রেখায়
    আমি খুঁজে ফিরি তুমি কোথায়?
    হঠাৎ অন্ধকারে, আলোয়
    গভীর দুঃখ – সুখের খেলায়
    অনিমিখ চেয়ে দেখি
    সেই পথ তন্দ্রাময়।
    কোথাও নবীন আলো
    সৃষ্টির সত্যগুলো
    উন্মোচিত মিথ্যে ধুলোয়!
    তবুও গগনচুম্বীত প্রহেলিকায়
    বিবর্তন এসে যায়
    এইসব ভেবে সেকি
    অদ্ভুত পৃথিবীতে
    একান্তে দূরে দাঁড়ায়
    এ এক শৃঙ্খল
    চতুর্দিকে কোলাহল
    শান্তি আজ কোথায়?

    4
    8 Comments
    • সৃষ্টির সত্যগুলো
      উন্মোচিত মিথ্যে ধুলোয়!

    • খুব ভাল লাগলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা তুলট মঞ্চকে

Skip to toolbar