-
বারংবার তওবা পড়ি,
তবুও কিছু সুন্দর ভুল করি।তৃষ্ণায় ক্লান্তিতে মরুভূমির বেদুঈন উটের মতো
তাকিয়ে থাকি; তারপরও বেঁচে থাকার আশায়
জল ভেবে আবারও ভুল করি।
ভুল ভাঙতেই বুঝতে পারি আমি দাঁড়িয়ে
মিটফোর্ড; বুড়িগঙ্গার পাড়ে।আমি আমার
আদি উৎসের মতোই একই ভুল করি।
ভুল করে-করে ভুলে যাই,
আমার এখনো আরও ভুল করা বাকি।অবশ্য ভুলের পরে-ই তো
তীব্রভাবে মনে পড়ে; আমি মানুষ মাত্র,
বসন্তের গোধূলীতে জন্মেছিলাম,
মরেও যাবো পৃথিবীর অন্তিম রহস্যের গন্ধ মাখা
সূর্যের আলোর সাথে।
আমি জানি আমার উৎপত্তির শিকড়
আনন্দ ভুলের মাটিতে থেকেই বেড়ে উঠেছে।
একদিন
নারিকেলের শেকড়ের কাছাকাছি চলে যাবো,
সুমিষ্ট গন্ধ-আকাশ-প্রেমিকার নরম বুক উপেক্ষা করে।আজকাল ঔরসজাত অবাধ্য আদুরে সন্তানের মতো
মৃত্যুর চিন্তা মাথায় আসে। তবুও ভুল করি,
ভুলেতে বুদ হয়ে কেবলই আকাশপানে তাকাই—
কই কাউকে তো দেখছি না
যাকে মায়ের মতো জড়িয়ে ধরে বলতে পারি-
আমি বাঁচতে চাই
বেঁচে থেকে রঙবেরঙের আরও ভুল করতে চাই।আসমান ঘর/২০২৪
2 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!