Profile Photo

হাসিব মাহমুদ দিপুOffline

  • hasibmahmuddipu
  • সাহসী মাঝি
    হাসিব মাহমুদ দিপু

    দরিয়ায় সাহসী মাঝি,
    ধরিয়াছে পাড়ি।
    শত শওদাত তার,
    বোঝাই আছে তরী।

    শক্ত করিয়া মাঝি ধরিয়াছে হাল,
    উঠেছে তুফান তবু উড়াইছে সে পাল।
    মাঝি যায় নাকো ভুলে,
    স্রোত তার প্রতিকুলে।

    চলিতেছে তরী,
    ঢেউয়ের আড়া-আড়ি।
    যত আছে মাল্লা,
    করে আল্লাহ – আল্লাহ।

    উঠেছে তুফান
    মাঝি পেরেসান!
    ভেবে আল্লাহ সহায়,
    মাঝি করে না”কো ভয়।

    পালের রসি,
    মাঝি ধরিয়াছে কষি।
    আশা আছে তার,
    পাইবে সে পার।
    দুলে বারংবার,
    তরীখানা তার।

    মাঝির সাহস আছে তবু,
    মাঝি হয় নাই সে কাবু।
    মাঝি তাকায় আবার,
    ওই বুঝি পাড়।
    মাঝি সফল হবে এইবার।

    হে প্রভু দয়া ময় তুমি হইয়ো তার সহায়,
    মাঝির তরীখানা যেন কিনারা পায়।

Skip to toolbar