Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 2 years ago

    পুরানো শহর,
    ৬,১১,২৪
    একটা পুরানো শহরের গল্প,
    সেখানে ছায়া ঘেরা,
    মাঝে মাঝে আলো আছে,
    তাও খুব আল্প।
    পূণ্যময় আত্মারা থাকে না সেই শহরে,
    অবাধ্য আত্মারা বসত বেঁধেছে,
    তারা নির্ঘুম চোখে,
    নিজেদের দুঃস্বপ্ন গুলো দেখে,
    হতাশায় শুধু,
    বস্তা বন্ধি কর্ম লিপিকায়,
    নিজেদের ভালো একটা কর্ম খোঁজে।
    সেই শহরের স্যাঁতস্যাঁতে দেয়ালে,
    সবুজ শৈবাল জন্মেছে,
    দেখতে সবুজ কার্পেটের মতো,
    ঝোপঝাড়ে পরিপূর্ণ চারপাশ,
    সেখানে সাপ বিচ্ছুর বাসস্থান।
    সেই শহরের মানুষের রুপ,
    ঢেকে থাকে অন্য কিছুর মোটা আবরণে,
    মিথ্যা ঘোরে সত্যির লেবাসে,
    সত্য এখনো অপেক্ষায়,
    সেই আধার কূপেতে।
    কথার মায়ায় বিক্রি হয়,
    কত সম্মান কত বিশ্বাসের,
    সেই শহরে ভূলে গেছে সবে,
    জন্মের পরে মৃত্যু যে হবে,
    সাময়িক সুখ কিনতে,
    ব্যস্ত শহর বাসী,হারিয়ে চিন্তা শক্তি,
    এখন তারা কালো অন্ধকারের,
    চার দেয়ালে বন্দী।
    – fnesa

    9
    5 Comments
Skip to toolbar