-
**কবিতার নাম: “পুরুষের কান্না”**
কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভপুরুষ তুমি, জন্ম থেকেই শিখেছ,
কাঁদতে নেই, দুঃখ দেখাতে নেই।
পাথরের মতো হও, নির্লিপ্ত থেকো,
আবেগকে চেপে রাখো বুকের তলে।শৈশব কেটেছে শাসনের মাঝে,
“তুমি তো ছেলে, শক্ত হও—” সেই কথায়।
তারপর এলো শিক্ষা, দায়িত্বের ভার,
“তোমাকে হতেই হবে সবার সেরা, আপস নেই আর।”তারপর আসে জীবনের নতুন অধ্যায়,
সংসারের ভার, স্বপ্নের প্রদীপ জ্বালায়।
হাজারো বাধা-বিপত্তি সয়ে,
তোমার কাঁধে সবার আশা-ভরসা রয়।তবু তুমি থেমে যাও না,
স্বপ্ন বুনো অন্যের চোখে।
তোমার দুঃখ, তোমার কষ্ট,
আয়না আর দেয়ালই বুঝে।পুরুষ তুমি, অভিনয়ে দক্ষ,
বুকভরা কষ্ট নিয়ে মুখে রাখো হাসি।
তুমি জানো, তোমার এক ফোঁটা দুর্বলতা,
তোমার প্রিয়জনের দুনিয়া করে দিশাহীন।তবু তুমি স্বপ্ন খুঁজে পাও,
পরিবারে, প্রিয়জনের পাশে।
তোমার পৃথিবী হলো তাদের সুখ,
তাদের ভালো থাকা তোমার প্রশান্তি।তাই বলি, পুরুষের হাতটা ধরো,
একবার পাশে দাঁড়িয়ে বলো, “আমি আছি।”
তাদের কান্না বুঝো, তাদের কষ্ট বোঝো,
তাদের জন্যও একটুকু আশার আলো জ্বালো।তবে দেখবে, সেই পুরুষই ফিরিয়ে দেবে,
অপূর্ব ভালোবাসার এক অমল ধারা।
পুরুষ তো শুধু দায়িত্ব নয়,
সে এক অনুভূতির গভীর নীড়,
যাকে চেনা যায় পাশে দাঁড়ালে।4 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


খুব সুন্দর লিখেছেন কবি,