Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    1 year, 6 months ago

    ধর্মের কল
    ————-
    ধর্মের কল যতই বাতাসে নড়ছে
    ততই স্পষ্ট হচ্ছে
    দেয়ালে দেয়ালে যে সব ছায়া ঘুরে বেড়াচ্ছে কোনটা কার-
    কোনটা কাক, কোকিল অথবা কাকাতুয়ার
    কোনটা কুকুর, শিয়াল অথবা সিংহের
    আর কোনটা মুখোশ পরে ঘুরে বেড়ানো এক ডাইনোসরের ছায়া ?
    সকাল বেলায় কে বাঘ সেজে থাকে
    বিকেলে সাজে মিউ মিউ বিড়াল
    আর রাতের অন্ধকারে সাজে এক ক্ষুধার্ত অজগর।

    ধর্মের কল বাতাসে নড়তে নড়তে
    বৃক্ষগুলো একদিন ঠিকই বলে দিবে
    বৃষ্টির জলে সেদিন বিষ কে মিশিয়েছিলো?
    ————————
    রশিদ হারুন
    ২৩/১১/২০২৪
    ক্যালগেরি, কানাডা

Skip to toolbar