Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 1 year, 11 months ago

    ক্লান্ত পথিক,
    ১১,১২,২৪
    কতকালের এই ক্লান্ত পথিক,
    পথের খোঁজে থমকে গেছে,
    জীবনের এক প্রান্তে।
    মনের মধ্যে হাজারো প্রশ্নের দ্বন্দ্বে,
    এলোমেলো বাস্তবতা,
    পথিকের শান্তি মেলে না,
    কোন পথে সে যাবে তার নেই জানা।
    মনের ভেতরে অচেনা দুজনে,
    বসত করে বহু কাল ধরে,
    একজন চায় চলে যেতে,
    আর একজন তারে আঁকড়ে ধরে,
    চলছে অবিরাম যুদ্ধ,,
    এটাই পথিকে কষ্ট,
    সে তাদের বুঝাতে ব্যর্থ।
    পথিকের গন্তব্যে পৌঁছাতে হবে,
    সেখানে সকল প্রশ্নের জবাব আছে,
    যাএা পথের সকল বাঁধা,
    পেরোতেই হবে তাঁকে,
    নাহলে তার আসল ঠিকানা হারিয়ে যাবে।
    -fnesa

    3
    1 Comment
Skip to toolbar